পুবের কলম, ওয়েবডেস্ক: যশবন্ত সিনহাকেই প্রার্থী করায় শিলমোহর। ১৮টি দলের বৈঠকের পর এই সিদ্ধান্ত। সমর্থন টিআরএস ও আপের। বৈঠকে যোগ দেয় কংগ্রেস, তৃণমূল, আরজেডি, এনসিপি, ওয়েসির মিম। উল্লেখ্য, ৫ বছরের সময়কাল শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।
আরও পড়ুন:
ফলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের একটা আয়োজন চলছিল। এর পরেই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর মেয়াদকাল শেষ হচ্ছে চলতি বছরের ২৪ জুলাই। ভোটের দ্বারা বেছে নেওয়া হবে দেশের ১৬ তম প্রেসিডেন্টকে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিজ দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনওভাবেই চাপ দেওয়া বা হুইপ জারি করা যাবে না বলে জানিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
আরও পড়ুন: