পুবের কলম,ওয়েবডেস্ক: ভারত-পাক সীমান্তে বেড়েছে ড্রোনের অনুপ্রবেশ। সোমবার এমনটাই জানালেন বিএসএফ আধিকারিক। আরও জানানো হয়েছে, পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি একাংশ ড্রোনের মাধ্যমে অস্ত্র, বিস্ফোরক, মাদক সীমান্তের এ পারে পাঠানোর চেষ্টা করছে। ভারত-পাক সীমান্তে ড্রোন উদ্ধারের ঘটনা নয়া কিছু নয়।
সোমবার ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে প্রহরায় নিযুক্ত বিএসএফের তরফে প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, শুধু ২০২৩ সালে সীমান্ত বরাবর ১০৭ টি ট্রেন ড্রোন উদ্ধার করেছে বিএসএফ। জানা গেছে, জম্মু, পঞ্জাব, রাজস্থান এবং গুজরাত তথা ভারতের পশ্চিম প্রান্ত বরাবর ২,২৮৯ কিলোমিটারের বেশি আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেয় বিএসএফ। সংশ্লিষ্ট এলাকাগুলি থেকেই এই ড্রোন গুলি উদ্ধার হয়েছে।
আরও পড়ুন:
সরকারি সূত্রে খবর, উদ্ধার হওয়া সমস্ত ড্রোন চিনা প্রযুক্তিতে তৈরি।
মূলত গোয়েন্দারা এই ড্রোন ব্যবহার করে। একই সঙ্গে রাজস্থান থেকে প্রায় দশটি ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) উদ্ধার করেছে বিএসএফ। পাশাপাশি গত বছর সীমান্ত থেকে ড্রোনের সঙ্গে সঙ্গে উদ্ধার হয়েছে হেরোইনের মতো মাদকও।আরও পড়ুন:
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ আধিকারিকের মতে, , দীর্ঘ সীমান্ত এলাকায় সর্বত্র নিবিড় নজরদারি সম্ভব নয়। ড্রোন অনুপ্রবেশ ঘটলে এখনও স্থানীয়দের বিবরণের উপর নির্ভর করতে হয় বলে দাবি ওই আধিকারিকের। অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া ড্রোনকে আটকানো না নিষ্ক্রিয় করা সর্বদা সম্ভবপর নয় বলেও জানিয়েছেন তিনি।