০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“ডিসেম্বরে পঞ্চায়েত ভোট কার্যত অসম্ভব”: এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন

পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০২৩ এর  পঞ্চায়েত ভোটকে পাখির চোখ  করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে তৃণমূল।২০২৪ এর লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপি শূন্য করাই হচ্ছে শাসক দলের লক্ষ্য।রাজ্যের শাসক দলের ইচ্ছা, পঞ্চায়েত ভোট খানিকটা এগিয়ে আনার।চলতি বছরের ডিসেম্বর মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার জল্পনা উঠলেও সেই খবরে জল ঢেলেছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ৩ বছর ধরে মুলতুবি নির্বাচন, অবশেষে ১৫ জানুয়ারী মহারাষ্ট্রে ফের পুর নির্বাচন

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরে  রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবেনা বলেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।পরের বছর জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুতে তা হতে পারে বলেই কমিশন সূত্রে খবর।ডিসেম্বরে নির্বাচন না হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার মূল কারণ হল-আইনগত সমস্যা।কমিশন জানিয়েছে,  এখন আসন পুনর্বিন্যাস এবং সংরক্ষণের কাজ চলছে। সেপ্টেম্বরে তা শেষ হবে। তা ছাড়া নিয়ম অনুযায়ী আসন পুনর্বিন্যাসের ন্যূনতম ৭৫ দিন এবং সংরক্ষণের ৯০ দিন পর নির্বাচন করা যেতে পারে। ফলে পুরো প্রক্রিয়াটি শেষ হতে হতে ডিসেম্বর হয়ে যাবে। এ ছাড়া আরও বাড়তি কিছু সময় প্রয়োজন। তাই সে সময় ভোট করানো কার্যত অসম্ভব বলেই মনে করছে নির্বাচন কমিশন!’’

আরও পড়ুন: আইপিএলের নিলাম ডিসেম্বরে

আরও পড়ুন: কলকাতা ও তার পার্শ্ববর্তী পাঁচ জেলায় ৫৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের

তবে পঞ্চায়েত ভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানও হয়নি।সূচি অনুসারে, আগামী বছর মে মাস নাগাদ পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। কিন্তু রাজ্যের শাসক দল  চাইছে, তা আরও খানিকটা এগিয়ে আনতে।

প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠক ও দলীয় সভায় পঞ্চায়েত ভোটের জন্য দলকে প্রস্তুত হতে নির্দেশ দিয়েছিলেন   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরমের চেয়ে শীতে ভোট হলে রাজ্যের জেলায় জেলায় ভোট করতে ভোটকর্মী ও ভোটারদের কষ্ট কম হবে বলে, সম্প্রতি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারো ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“ডিসেম্বরে পঞ্চায়েত ভোট কার্যত অসম্ভব”: এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন

আপডেট : ২৮ অগাস্ট ২০২২, রবিবার