ইনামুল হক, বসিরহাট: কেবল অন্য দলকে সমালোচনা করেন না, প্রয়োজনে নিজের দলের নেতা কর্মী থেকে জনপ্রতিনিধি কাউকে রেয়াত করেন না। অন্যায় করলে কাউকে ছাড়েন না। তেমনি ভাবে তিরস্কার করলেন মিনাখাঁর বিধায়ক ঊষা রানী মন্ডল ও তাঁর স্বামী তথা মিনাখাঁ বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় মন্ডলকে। শনিবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ার সার্কাস ময়দানে বসিরহাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে জনসভা করতে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাড়োয়া সংলগ্ন মিনাখাঁ বিধানসভার বিধায়ক ঊষা রানী মন্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয়দের অনুপস্থিতিতে তীব্রভাবে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, যারা গোপনে গোপনে বিজেপের সঙ্গে যোগাযোগ রেখে চলে তাদের মত লোকদের আমার প্রয়োজন নেই।
ঊষারাণী মন্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল এর দলীয় কাজকর্মে অসহযোগিতার অভিযোগের প্রেক্ষিতে তীব্রভাবে তাদের ভর্ৎসনা করলেন সার্কাস ময়দানের জনসভার মঞ্চ থেকে। তিনি বলেন, ঊষা রানী মন্ডল ও তার স্বামী মনে করেন দলটাকে বেঁচে দেবেন? তাদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। তারা চলে গেলে আমার কিছু যায় আসে না। তৃণমূল নেতা তৈরি করে। একজন চলে গেলে কোটি নেতা জন্মায়। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন,দল আসল ব্যক্তি আসল নয়। হাড়োয়া ও মিনাখাঁর মানুষের কাছে দলকে জেতানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি এদিনও বলেন বসিরহাটের প্রার্থী হাজী নুরুল ইসলাম জেতার পর মিনাখাঁ ও হাড়োয়ার মানুষের সঙ্গে আবার দেখা করতে আসবেন। এলাকার বিধায়ক ঊষারণী মন্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল এর সম্পর্কে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম উষ্মা প্রকাশের প্রেক্ষিতে মৃত্যুঞ্জয় মন্ডল বলেন, দিদিকে ভুল বোঝানো হয়েছে। হাড়োয়ার তৃণমূল নেতা খালেক মোল্লা বিভিন্ন সময় আমাদের অপমান করে। খালেক মোল্লা ও তাঁর দলবল দিদিকে ভুল বুঝিয়েছে। বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ক্ষমা চাইতে গেলে দিদির কাছে গিয়ে ক্ষমা চাইবো। অন্য কারো কাছে না।দল আসল, ব্যক্তি আসল নয়: দলেরই বিধায়ককে তিরস্কার মমতার
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৬:০৮
আরও খবর
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান অনিল ভার্মা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সপ্তাহে দু'দিন পড়ুয়াদের ডিম দেওয়া হবে এবং কোনও মিড ডে মিল কর্মীর চাকরি যাবে না, জানালেন মুখ্যমন্ত্রী
আজ থেকেই স্কুলে ইসকনের মিড ডে মিল, তারাতলায় মেগা কিচেন উদ্বোধন শুভেন্দুর
আজ থেকেই স্কুলে ইসকনের মিড ডে মিল, তারাতলায় মেগা কিচেন উদ্বোধন শুভেন্দুর
পঞ্চায়েতে দালালচক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিলীপের, সীমান্তের গ্রামে খেলেন পান্তাভাত
পঞ্চায়েতে দালালচক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিলীপের, সীমান্তের গ্রামে খেলেন পান্তাভাত
বাংলায় কেমিক্যাল পার্ক গড়ার প্রস্তাব, মুখ্যমন্ত্রীকে চিঠি শমীক ভট্টাচার্যের
বাংলায় কেমিক্যাল পার্ক গড়ার প্রস্তাব, মুখ্যমন্ত্রীকে চিঠি শমীক ভট্টাচার্যের
নগদ সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধারের পর গ্রেপ্তার মিনার মণ্ডল, বাড়ি সিল করল পুলিশ
নগদ সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধারের পর গ্রেপ্তার মিনার মণ্ডল, বাড়ি সিল করল পুলিশ
'সমর্থন ও পরামর্শের জন্য ধন্যবাদ’— মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন সিজেপি প্রধানের, আপাতত দিল্লি সফর স্থগিত
'সমর্থন ও পরামর্শের জন্য ধন্যবাদ’— মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন সিজেপি প্রধানের, আপাতত দিল্লি সফর স্থগিত
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা