পুবের কলম ওয়েব ডেস্ক: মক্কায় উমরাহ পালন করতে গিয়ে প্রতাপপুর দরবার শরিফের পীরজাদা মাওলানা রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হন। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর ভক্ত ও অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
আরও পড়ুন:
আজ সোমবার বিকেলে মক্কা শরিফ থেকে আমাদের প্রতিনিধি ও মক্কার বিশিষ্ঠ প্রবাসী ভারতীয় জনাব হাকিমুল ইসলাম জানিয়েছেন, পীরজাদা রুহুল আমিন সাহেব এখন অপেক্ষাকৃত ভালো আছেন। তাঁর কলার বোনে সামান্য চিড় ধরেছে। তবে সউদি চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বিপন্মুক্ত।
আরও পড়ুন:
পীরজাদা রুহুল আমিন সাহেব মক্কা থেকে তায়েফ সফর করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তাঁর সফরসঙ্গী আরো কয়েকজনও আহত হয়েছেন। তবে তাঁরাও সেরে ওঠার পথে। এরা সবাই তায়েফের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ফুরফুরা শরিফের কয়েকজনও আছেন।
আরও পড়ুন:
পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান করুণাময় আল্লাহর কাছে পীরজাদা মাওলানা রুহুল আমিন সহ আহত বাংলার উমরাহকারীদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।