পুবের কলম প্রতিবেদক: বেআইনি নির্মাণ মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা যায় উত্তরপ্রদেশ সরকারের ‘বুলডোজার নীতি’-র কথা। কলকাতা পুরসভাকে পরামর্শ দিয়ে বিচারপতি জানান, প্রয়োজনে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে কয়েকটি বুলডোজার ভাড়া নিতে পারে।’ সেই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে শনিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, কলকাতা শহরের নাগরিক সমাজ কঠোরভাবে বেআইনি নির্মাণের বিরুদ্ধে। কিন্তু মানুষের বিরুদ্ধে বুলডোজারের ব্যবহার বিশ্বাস করে না।
’আরও পড়ুন:
শুক্রবার কলকাতা হাইকোর্টে মানিকতলার একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানি চলার সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘বুলডোজার’ বিষয়টি আনেন। একইসঙ্গে বিচারপতি এদিন কলকাতা পুরসভা সম্পর্কে প্রশাংসাও করেন। বিচারপতির মন্তব্য, পুরসভা এবং পুলিশ নিয়ে বলব না। তাঁদের চাপের মুখে কাজ করতে হয়।
কিন্তু কোনও গুণ্ডামি বরদাস্ত করা হবে না, বলে বিচারপতি গঙ্গোপাধ্যায় হুঁশিয়ারি দেন। তারপরই কলকাতা পুরসভাকে পরামর্শ দিয়ে বলেন, প্রয়োজনে উত্তরপ্রদেশ থেকে কিছু বুলডোজার ভাড়া করুন।’আরও পড়ুন:
বিচারপতির এই কথার পরই শোরগোল পড়ে যায়। শনিবার কলকাতা পুরসভার মেয়র বলেন, আমরা অবৈধ বা বেআইনি নির্মাণে অনুমতি দিই না। পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহন করি। নজরও দেওয়া হয়, মন্তব্য করেন ফিরহাদ হাকিম।