২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মারকাজে নামাযের অনুমতি রমযানে ও ঈদে

পুবের কলম ওয়েবডেস্ক :  দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে রমযান ও ঈদের জন্য শুধু নামাযের অনুমতি দেওয়া হল। শুক্রবার দিল্লি হাইকোর্ট এই সিদ্ধান্ত নেয়। ইতিপূর্বে ১৬ মার্চ শবেবরাতের জন্য মসজিদের গেট খুলে দেওয়া হয়েছিল তাও আবার স্থানীয় থানার নির্দেশিকা অনুসরণ করে। শুক্রবার দিল্লি হাইকোর্ট এই বিবাদের সমাধানে রায় দিয়েছে।

আরও পড়ুন: ২০২৬ সালে পবিত্র রমযান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

(১) মসজিদের ৫টি তলাতেই নামায পড়া যাবে। 

আরও পড়ুন: ঈদ-উল-আযহা উপলক্ষে বাদুড়িয়ায় বিশেষ প্রশাসনিক সভা

আরও পড়ুন: ঈদ-উল-আযহা: পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জোরদার প্রস্তুতি পুরনিগমের

(২) কোনও বিদেশির অনুমতি দেওয়া যাবে না।

(৩) কোনও তবলিগি কর্মকাণ্ড ও বক্তৃতা দেওয়া যাবে না।

(৪) কেবলমাত্র নামাযের জন্যই অনুমতি দেওয়া হচ্ছে।

(৫) প্রতিটি ফ্লোরে সিঁড়িতে বের হওয়ার ও প্রবেশ পথে সিসিটিভি লাগাতে হবে।

(৬) সিসিটিভির ফুটেজের রেকর্ড রাখতে হবে মারকাজকে।

উল্লেখ্য, মারকাজ থেকে করোনা রোগ ছড়িয়েছে এই অজুহাতে ২০২০ সালের ৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিজামুদ্দিন মারকাজ ও মসজিদ। গত বছর শবেবরাতের দিন ৫০ জনের অনুমতি ছিল, আর এ বছর ৫০ জন শর্ত তুলে নেওয়া হয়। যদিও দিল্লির সব কয়টি ধর্মস্থান থেকে কোভিড নিয়ন্ত্রণ বিধি তুলে নেওয়া হয়েছে, কিন্তু মারকাজ বন্ধ রাখতে অনড় ছিল দিল্লি পুলিশি। দিল্লি ওয়াকফ বোর্ড হাইকোর্টে মামলা করার পর আপাতত এই সুবিধা দেওয়া হল। মসজিদে নামাযের জন্য স্থানীয় থানার কাছ থেকে বার বার অনুমতি নিতে হবে মারকাজ ম্যানেজমেন্টকে। তবুও দুই বছর পর পুরো মসজিদে রমযানে নামায হবে এই অনুমতি পাওয়া গেল রমযানের দুই দিন আগে। যদিও পুলিশ বেশ কয়েকটি শর্ত আরোপ করেছিল নামায নিয়ে, হাইকোর্ট সেই সব শর্তে কিছুটা পরিমার্জন করে শুক্রবার। বিচারপতি জশমিত সিং বলে, পুণ্যার্থীদের জন্য রমযানে ও ঈদের দিন নামাযের অনুমতি দেওয়া হল।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মারকাজে নামাযের অনুমতি রমযানে ও ঈদে

আপডেট : ২ এপ্রিল ২০২২, শনিবার