জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে আশঙ্কাই সত্যি হল। গত ১০ দিনের মধ্যে তৃতীয়বার পেট্রল ও ডিজেলের দাম বাড়াল তেল সংস্থাগুলি। শনিবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। ফলে ফের চাপে আমজনতা।
আরও পড়ুন:
নতুন সংশোধিত দরে পেট্রলের দাম লিটার প্রতি বেড়েছে ৮৭ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৯১ পয়সা।
স্থানীয় কর যোগ হওয়ার পর কলকাতায় এখন প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১১০ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে ডিজেলের নতুন দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা প্রতি লিটার।আরও পড়ুন:
পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার জেরেই বারবার বাড়ছে জ্বালানির দাম বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে রান্নার গ্যাস, সিএনজি ও পরিবহণ খরচের উপরও।
আরও পড়ুন:
উল্লেখ্য, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই জ্বালানির দাম বাড়তে শুরু করে।
গত ১৫ মে এক ধাক্কায় সারা দেশে লিটার প্রতি প্রায় ৩ টাকা করে বাড়ানো হয়েছিল পেট্রল ও ডিজেলের দাম। এরপর ১৯ মে আবারও প্রায় ৯০ পয়সা বৃদ্ধি করা হয়। আর এবার তৃতীয় দফার বৃদ্ধিতে মাত্র ১০ দিনের ব্যবধানে পেট্রলের দাম মোট প্রায় ৫ টাকা বেড়ে গেল।আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে নিত্যযাত্রায়। ব্যক্তিগত গাড়ি ও বাইক চালানোর খরচ যেমন বাড়বে, তেমনই বাস, ট্যাক্সি এবং পণ্য পরিবহণের খরচও বাড়তে পারে। তার জেরে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ থেকে অর্থনৈতিক মহল।