পুবের কলম ওয়েবডেস্কঃ পূর্ব ঘোষণামতই ১৪ এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবসে পিএম মিউজিয়ামের উদ্বোধন করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকিট কেটে প্রবেশ করলেন সংগ্রহালয়ে।ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সরকারি বাসভবন ছিল তিনমূর্তী ভবন। যেখানে পরবর্তীতে নেহরু সংগ্রহশালা এবং গ্রন্থাগার তৈরি হয়। এখানেই  এবার শুরু হল পি এম সংগ্রহালয়।

পিএম মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, টিকিট কেটে প্রবেশ করলেন সংগ্রাহলয়ে

তিন মূর্তি ভবনের ৪৫ একর কম্পাউন্ডের মধ্য ১০ হাজার বর্গমিটারের তিনতলা গ্র্যান্ড প্রাইম মিনিস্টার মিউজিয়ামটিতে অত্যাধুনিক প্রযুক্তিতে খোদাই করা হয়েছে নেতাদের জীবন, ভাষণ ও কাজ। সমস্ত প্রধানমন্ত্রীর সম্পূর্ণ গল্পও তুলে ধরা হয়েছে সেখানে। প্রায় ২৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাদুঘরে প্রধানমন্ত্রীদের গল্প লিখেছেন বিখ্যাত সাংবাদিক ও প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরপিএম মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, টিকিট কেটে প্রবেশ করলেন সংগ্রাহলয়ে

রাজনৈতিক অস্পৃশতা কে দূরে সরিয়ে নয়া রাজনৈতিক সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিয়ে গড়ে উঠবে নয়া সংগ্রহশালা।এমনটাই জানিয়েছিলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিগত ১৪ জন প্রধানমন্ত্রী দেশের জন্য তাঁদের কাজের মধ্যে দিয়ে যে অবদান রেখে গিয়েছেন সেটাই তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। এনডিএ সরকারই পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই হেন  পদক্ষেপ নিয়েছে। এমনটাই  জানান প্রধানমন্ত্রী