উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়ে গেলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সুষ্ঠুভাবে এই পরীক্ষা যাতে হয় তার জন্য সবরকমের ব্যবস্থা করা হয়েছিল জয়নগর থানা ও জয়নগর ব্লক প্রশাসনের তরফে। এদিন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল একাধিক স্কুলের সামনে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন:

জয়নগর থানার উদ্যোগে জয়নগর ইনস্টিটিউশন, জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস, বহড়ু গার্লস হাই স্কুল, দক্ষিণ বারাসত শিবদাস আচার্য সহ একাধিক স্কুলে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দিলেন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল সহ অন্যান্যরা। জয়নগর থানার ৮ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে দিয়ে এবছর ৩৬৫০ জন ছাত্র ছাত্রীরা পরীক্ষায় বসেছে।
আরও পড়ুন:
জয়নগর থানা ও জয়নগর সাব ট্রাফিকের উদ্যোগে জয়নগর থানা এলাকায় একাধিক পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। যেখান থেকে পুলিশ ও ট্রাফিক কর্মীরা পরীক্ষার্থীদের সহায়তা করছে। আর এই এলাকায় যানজট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ ইতিমধ্যে। সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে।
আরও পড়ুন:

আর পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তাই হাসিমুখে দেখতে পাওয়া গেল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।