পুবের কলম ওয়েবডেস্ক : ঝাড়গ্রামের রঘুনাথপুরে সাব-ইন্সপেক্টর জয়দেব চট্টোপাধ্যায় ছুটিতে বাড়ি এসে বন্দুক দিয়ে বাবা-মাকে গুলি করে খুন করেন। এরপর নিজের গলায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জয়দেব। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। অস্ত্র কোথা থেকে এলো এবং হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।


































