পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের দামামা বেজে গেল বিহারে। অক্টোবর মাসেই শুরু হয়ে যাবে বিহারে ২৪৩ আসনের ভোট গ্রহণ বলেই নির্বাচন কমিশন সূত্রের খবর। এবার বিহার বিধানসভার নির্বাচন হতে পারে ২ থেকে ৩ দফায়। ২২ নভেম্বর শেষ হতে চলেছে বিহার বিধানসভার মেয়াদ। তার পরই শুরু হয়ে যাবে ভোটযুদ্ধ।
আরও পড়ুন:
ফলে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে চলতি মাসেই বিহারে যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। তারপর আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণা করবে কমিশন। উল্লেখ্য, ২০২০ সালে তিনদফায় নির্বাচন হয়েছিল বিহারে। ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর। ১০ নভেম্বর হয় ফলপ্রকাশ।