আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: নিউদিল্লি টেলিভিশন সংক্ষেপে এনডি টিভির পরিচালন সংস্থার অধিকর্তার পদ থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায়। মঙ্গলবারেই এনডি টিভির পক্ষ থেকে স্টকএক্সচেঞ্জকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে তারা এ-ও জানিয়েছে, ওই পরিচালন গোষ্ঠীর বোর্ডে একই দিনে যোগ দিয়েছেন তিন নতুন অধিকর্তা সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিনিয়াহ চেঙ্গালভারায়ণ। এনডি টিভির পক্ষে থেকে জানানো হয়েছে এই পরিচালন গোষ্ঠীর নাম আরআরপিআরএইচ।
আরআরপিএইচ তাদের শেয়ার ৯৯.৫% সোমবারেই আদানি গ্রপের সহযোগী সংস্থার নামে করে দেয়। এরপর মঙ্গলবারেই প্রণয় এবং রাধিকা রায় উভয় ইস্তফা দেন।আরও পড়ুন:
চলতি বছরের অগস্ট মাসেই জানা গিয়েছিল আদানি গোষ্টির হাতে যেতে চলেছে এনডি টিভির মালিকানা। তখন থেকেই ভারতীয় মিডিয়ার অন্দরমহলে শুরু হয়ে যায় জোর জল্পনা।
আরও পড়ুন:
ইতিমধ্যেই তারা টিভি চ্যানেলটির শেয়ারের ২৯.১৮ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আদানি গ্রুপ পরিচালিত ‘এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড’।
আরও পড়ুন:
এবার আরও ২৬ শতাংশ শেয়ার কিনতে চাইছে তারা। এই উদ্যোগ সফল হলে এনডিটিভি’র শেয়ারের ৫৫ শতাংশের বেশি শেয়ার কিনে ফেলবে আদানি গোষ্ঠী। ফলে টিভি চ্যানেলটির অর্ধেকের বেশি শেয়ার আদানির হাতে চলে গেলে চ্যানেলটির নীতি নির্ধারণ, রাজনৈতিক পন্থা অনুসরণ থেকে শুরু করে পরিচালনার সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠবে আদানি গোষ্ঠী।
আরও পড়ুন:
আরআরপিআরএইচ এর আগে সেবির নিষেধাজ্ঞার কথা বললেও তা খারিজ হয়ে যায় । এর পাশাপাশি আরও ২৬ শতাংশ শেয়ার নিজেদের হাতে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ২৯৪ টাকা শেয়ার পিছু দেবে আদানি গোষ্ঠী। সব মিলিয়ে ১.৬ কোটি টাকার শেয়ার কিনে নেবে তারা। এরফলে ধাপে ধাপে পুরো এনডি টিভির মালিকানাই চলে আসবে আদানি গোষ্টীর হাতে।
আরও পড়ুন:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্ভিকভাবে সংবাদ পরিবেশনের সুনাম রয়েছে এনডি টিভি’র। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ আদানি গোষ্ঠী টিভি চ্যানেলটির অর্ধেকের বেশি শেয়ারের মালিক হয়ে গেলে চ্যানেলটি তাদের এই নির্ভিকতা ধরে রাখতে পারবে, নাকি তারাও ‘পদ্ম-মুখী’ হয়ে উঠবে সেটাই দেখার।
আরও পড়ুন: