পুবের কলম ওয়েবডেস্ক: ফের স্বস্তি। দাম কমল বাণিজ্যিক এলপিজি গ্যাসের। ১ মে সোমবার থেকে নতুন দাম ধার্য হল। সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১৭১.৫০ টাকা।
ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ১৮৫৬.৫০ টাকা। কলকাতায় ১৯৬০.৫০ টাকা। মুম্বইতে বাণিজ্যক সিলিন্ডার পাওয়া যাবে ১৮০৮.৫০ টাকায়।আরও পড়ুন:
প্রসঙ্গত, একমাস আগে এপ্রিলের ১ তারিখ বাণিজ্যিক এলপিজি’র দাম কমানো হয়েছিল ৯১.৫০ টাকা।
মার্চ মাসেও ৩৫০ টাকা কমানো হয়েছিল। এবার তা কমল ১৭১.৫০ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় বাণিজ্যিক এলপিজি’র দাম কমানো সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করে এলপিজি’র দামে ধার্য করা হয়। বাণিজ্যিক এলপিজি’র দাম কমায় কলকাতা ও অন্যান্য মহানগরের ব্যবসায়ীরা অনেকটা স্বস্তি পেলেন। যদিও ১৪ কেজির এলপিজি‘র দাম অপরিবর্তিতই রয়েছে।