পুবের কলম, ওয়েবডেস্কঃ একের পর দুঃখের আবহে শোকস্তব্ধ গোটা দেশ। গত ৬ ফেব্রুয়ারি অমৃতলোকের দিকে যাত্রা করেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গতকাল সেই অভিন্ন হৃদয় বন্ধু লতার কাছে চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর সকালে ফের দুঃসংবাদ।

আজ সুরের জগৎ থেকে এক না দেশে পাড়ি দিলেন বিশিষ্ট সুরকার, সঙ্গীতশিল্পী, ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী।

মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

বাপ্পি লাহিড়ী প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। গভীর শোকে সঙ্গীতমহল।