পুবের কলম, ওয়েবডেস্ক: চিনে করোনা বাড়বাড়ন্তের প্রভাব পড়ল ভারতে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভিড় এলাকায় মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এবার এই পরিস্থিতির মধ্যেই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিকেল ৩ টে নাগাদ সেই বৈঠক হওয়ার কথা।
আরও পড়ুন:
উল্লেখ্য, চিনে বাড়ছে করোনা আতঙ্ক।
এই শীতের মধ্যেই তিনটি করোনার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দ্রুতহারে শয্যা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এমনকি জ্বর ক্লিনিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে আলাদাভাবে। যেখানে জ্বর সহ উপসর্গ দেখা হবে। দেশে করোনা ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় বুধবারই বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মাস্ক থেকে শুরু করে সতর্কীকরণ টিকাকরণের ওপরে জোর দেওয়া হয়। বিকেলেই জানা যায়, করোনার যে সাব ভ্যারিয়েন্টের কারণে চিনে সংক্রমণ ছড়াচ্ছে, তার খোঁজ ভারতেও মিলেছে। এই খবর পাওয়ার পরই আজ, বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠক হবে, দুপুর ৩ টে নাগাদ।আরও পড়ুন:
ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-র কারণেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতেই দেশের সংক্রমণ নিয়ে যখন উদ্বেগে কেন্দ্র, সেই সময়ই দেশেও ৪ জনের শরীরে বিএফ.৭ সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলল। নয়া ভ্যারিয়েন্টের আক্রান্তদের মধ্যে দুইজন গুজরাতের বাসিন্দা, বাকি দুইজন ওড়িশার বাসিন্দা।
ইতিমধ্যেই গুজরাট স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, অক্টোবর-নভেম্বর মাসে ওমিক্রনের বিএফ.৭ ও বিএফ.১২ সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল।আরও পড়ুন:
আক্রান্তরা বাড়িতেই নিভৃতবাসে ছিলেন বর্তমানে তারা সুস্থ হয়ে উঠছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বৈঠকে বসে। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডা. ভি কে পল, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপের চেয়ারম্যান ডা. এনকে অরোরা, ডা. আইসিএমআর-এর ডিজি রাজীব বহেল, বায়োটেকনোলজি দফতরের সচিব ডা. রাজেশ গোখালে এবং স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল ডা. অতুল গোয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। সকলেই মাস্ক পরে বৈঠকে উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেও করোনা আক্রান্তদের চিহ্নিত করতে স্ক্রিনিং শুরু করা হয়েছে।