০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন সমীক্ষায় কাজের নিরিখে বাইডেনকে পিছনে ফেলে এক নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুবের কলম, ওয়েবডেস্ক: কাজের জন্য বিরোধীদের কাছে সমালোচিত হয়েছেন আবার প্রশংসা জুটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাগ্যে। তবে কাজের নিরিখে মার্কিন সমীক্ষায় অন্যান্য রাষ্ট্রনেতাদের পিছিয়ে দিয়ে এগিয়ে থাকলেন সেই মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রয়েছেন পিছনের সারিতে। মার্কিন সংস্থার তত্ত্বাবধানে প্রতিটি দেশেই শিক্ষা, বয়স, ধর্ম, অঞ্চল ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে । কাজের নিরিখে বিশ্বের এক নম্বর রাষ্ট্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

মার্কিন এক সংস্থার করা সমীক্ষায় ভারতের প্রধানমন্ত্রীর নাম এক নম্বরে রয়েছে। ‘মর্নিং কনসাল্ট সার্ভে’-র সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বের ২২ জন প্রথমসারির রাষ্ট্রনেতার মধ্যে ৭৫ শতাংশ  অ্যাপ্রুভাল রেটিং পেয়ে এক নম্বর জায়গাটি দখল করেছেন নরেন্দ্র মোদি। ঠিক পিছনেই রয়েছেন মেক্সিকোর আন্দ্রে লোপেজ, যিনি পেয়েছেন ৬৩ শতাংশ নম্বর। এবং তাঁর পিছনে আছেন যথাক্রমে ইটালির মারিও দ্রাঘি এবং জাপানের ফুমিও কিশিদা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার জাস্টিন ট্রুডো রয়েছে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। তাঁদের দু’জনেরই প্রাপ‌্য নম্বর হচ্ছে যথাক্রমে ৪১ ও ৩৯ শতাংশ। তালিকার সবচেয়ে শেষের নামটি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের।

আরও পড়ুন: সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি

উল্লেখ্য, ২০২০ সালে মোদির অ‌্যাপ্রুভাল রেটিং অর্থাৎ তাঁর কাজে মানুষের সমর্থন ছিল ৮৪ শতাংশ। গত বছর করোনা কারণ মোদির রেটিং বেশ পিছিয়ে যায়। এবার ৭৫ শতাংশ সমর্থন পেয়ে ফের ২০২২ সালে শীর্ষস্থানে পৌঁছেছেন তিনি।

আরও পড়ুন: ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়: মোদি

আরও পড়ুন: মহালয়ার শুভেচ্ছা জানিয়ে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী Narendra Modi-র
সর্বধিক পাঠিত

গোটা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ শুরু হয়েছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন সমীক্ষায় কাজের নিরিখে বাইডেনকে পিছনে ফেলে এক নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার