এস জে আব্বাস,শক্তি গড় : আইসিডিএস সেন্টারের জন্য সরকারিভাবে পাঠানো চালের গাড়িকে আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমড়া মসজিদতলা আইসিডিএস সেন্টারে। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন:
জানা গেছে, এদিন সকালে একটি ট্রাক্টরে করে স্থানীয় আইসিডিএস সেন্টারে চালের বস্তা আসছিল। স্থানীয় গ্রামবাসীরা ট্রাক্টর টিকে আটকে গাড়িতে কী চাল আছে দেখতে চান।
এরপর চালের রং দেখে তাদের সন্দেহ হয়। এই ধরণের চাল এর আগে তারা দেখেননি বলেও সমস্যা বাড়ে। বিক্ষোভকারীরা দাবি করেন শিশুদের জন্যআরও পড়ুন:
অঙ্গনওয়ারী কেন্দ্রে যে চাল আসছিল সেগুলো প্লাস্টিকের চাল। বাজারে চলতি চালের মতো দেখতে নয় এই চাল।
আরও পড়ুন:
প্রতিবাদে চালের গাড়ি আটকে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন।
পুলিশ গ্রামবাসীদের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে প্রশাসনিক ভাবে খোঁজখবর নেন এবং গ্রামবাসীদের জানান রাজ্য সরকারের নির্দেশেই এই চাল সরবরাহ করা হচ্ছে। এরমধ্যে কোনো অসঙ্গতি নেই।আরও পড়ুন:
বর্ধমান ২ নং ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার জানিয়েছেন, চালের মধ্য কোনো সমস্যা নেই। এটা একধরণের পুষ্ঠিগুণ সমৃদ্ধ ফর্টিফায়েড চাল। কোথাও কোথাও এই চাল সম্পর্কে মানুষের সচেতনার অভাবেই এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
ব্লক প্রশাসনের তরফে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত সুসংহত শিশু বিকাশ প্রকল্পে এবং মিড ডে মিলে এই পুষ্টিগুন সমৃদ্ধ এই ফর্টিফায়েড চাল সরবরাহ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।