ইনামুল হক, বসিরহাটঃ শ্যামলী, চৈতালি, আলো, আকাশ এরা শারীরিক অক্ষমতা দরুণ চলতে পারে না। কেউ আবার চোখে দেখতে পায় না। প্রতিবন্ধকতা জয় করে জীবন সংগ্রামের নতুন পথের দিশারী ওরা। ওদের পাশে দাঁড়িয়েছে বসিরহাট মহকুমা হ্যান্ডিক্যাপট ওয়েলফেয়ার সোসাইটি। সম্পাদক রক্তিম ইসলাম জানালেন, সুন্দরবন থেকে সীমান্ত এলাকায় প্রায় ৩০০০ প্রতিবন্ধী ভাই বোন রয়েছে।
বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের মেরুদন্ডী গ্রামে তৈরি হচ্ছে প্রতিবন্ধীদের জন্য অভিনব আবাসিক কেন্দ্র । এই আবাসিকে একদিকে থাকবে আধুনিক চিকিৎসা, অন্যদিকে কম্পিউটার ডিজিটালের মাধ্যমে তাদেরকে উন্নত প্রযুক্তি দিয়ে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া এই মানুষগুলোর পাশে থেকে এবার সরকারি নথিপত্র থেকে বিভিন্ন রকম সরঞ্জাম ও আর্থিক স্বনির্ভরতার সহায়তা প্রদান করে থেকে বসিরহাট মহকুমা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি।ইতিমধ্যে রাজ্য সরকার তাদের একদিকে যেমন প্রতিবন্ধী ভাতা চালু করেছে, অন্যদিকে পরিচয় পত্র সহ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা করেছে। বরাবরই প্রতিবন্ধীদের ৭৫% শারীরিক অক্ষমতা থাকলে তারাই সরকারি স্বীকৃত প্রতিবন্ধী। এবার ৫০% প্রতিবন্ধকতা থাকলে সবাই প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হবে। সম্ভবত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সমাজের বিশিষ্ট জনেরা। বিশেষ করে ইতিমধ্যে বসিরহাট সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েত রয়েছে মেরুদন্ডী গ্রামে একটি প্রতিবন্ধীদের থাকার আবাসিক ঘর তৈরি হচ্ছে। যেখানে ১০০০ অসহায় প্রতিবন্ধী থাকতে পারবে। তাদের আধুনিক শিক্ষা দেওয়া হবে। অন্যদিকে হাতের কাজের জন্য ট্রেনিং দেয়া হবে। যাতে সমাজে অন্য পাঁচটা মানুষের মতো তারা স্বাভাবিক জীবন-যাপন করতে পারে। ইতিমধ্যে একটি অনুষ্ঠানে তাদের চলাফেরার জন্য ট্রাইসাইকেল, ৩০ টা সেলাই মেশিন, ৩৫টা কানের মেশিন,৫টি হুইল চেয়ার দেওয়া হয়েছে।পাশাপাশি ১০০০শীতের কম্বল দেওয়া হয়েছে। এই মহতী অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাট ১ এর বিডিও বিশাখ ভট্টাচার্য, বসিরহাট মহকুমা হ্যান্ডিক্যাপট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি চৈতালি মন্ডল, সম্পাদক রক্তিম ইসলাম, বিশিষ্ট সমাজসেবী বারিক বিশ্বাস, বসিরহাট ১ পঞ্চায়েত সমিতির পুর্তের কর্মাধক্ষ্য শফিকুল দফাদার, সমাজসেবী মাওলানা রওশান আলম মাযাহিরী সহ বিশিষ্টজনেরা।আরও খবর
পুরুলিয়া লোক আদালতে এক দিনেই নিষ্পত্তি আড়াই হাজারেরও বেশি মামলা
মেয়ের মৃত্যুতে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি তামান্নার মায়ের
শিলিগুড়িতে তৃণমূলের প্রবীণ নেতার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবো, বললেন মঙ্গলকোটের বিধায়ক শিশির ঘোষ
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে খুদে পড়ুয়াদের অভিনব কর্মসূচি জয়নগরে
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে খুদে পড়ুয়াদের অভিনব কর্মসূচি জয়নগরে
‘কংগ্রেসকে চটানো ভুল হয়েছিল’, তৃণমূলের ‘বিদ্রোহ’ নিয়ে মন্তব্য অনুব্রত মণ্ডলের
‘কংগ্রেসকে চটানো ভুল হয়েছিল’, তৃণমূলের ‘বিদ্রোহ’ নিয়ে মন্তব্য অনুব্রত মণ্ডলের
তৃণমূল কাউন্সিলারের বাড়ি ও অফিস থেকে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার সোনারপুরে
তৃণমূল কাউন্সিলারের বাড়ি ও অফিস থেকে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার সোনারপুরে
তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়
তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর