পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র রমযানে উমরাহ পালনের জন্য নাম নিবন্ধন করেছেন প্রায় ৮ লক্ষ বিদেশি মুসল্লি। বিদেশি হজ ও উমরাহ যাত্রীদের জন্য সউদি সরকারের পরিচালিত অ্যাপ নুসুকে তারা এই নিবন্ধনের কাজটি সম্পন্ন করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রকের আন্ডারসেক্রেটারি আবদুল রহমান শামস। সাক্ষাৎকারে শামস বলেন, ‘রমযান মাসে উমরাহ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৮ লক্ষ মুসলিম তাদের নাম নুসুক অ্যাপে নিবন্ধন করেছেন। আমরা আশা করছি সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে।
’ চলতি বছর উমরাহর মরসুম থাকবে জুলাই মাস পর্যন্ত। এই সময়সীমার মধ্যে অন্তত ৯০ লক্ষ বিদেশি যাত্রী উমরাহ পালনের জন্য সউদি আরব আসবেন বলে আশা করছে সরকার। বিদেশি মুসল্লিদের হজ ও উমরাহ পালনের জন্য নুসুক নামের অ্যাপটিতে নাম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিজেদের নাম নিবন্ধনের পাশাপাশি হজ-উমরাহ বিষয়ক বিভিন্ন প্যাকেজ গ্রহণ করার ক্ষেত্রেও এই অ্যাপটি ব্যবহার করতে হয় যাত্রীদের। উল্লেখ্য, সউদি আরবের যুবরাজ সালমানের নেতৃত্বাধীন সরকার উমরাহ এবং হজকে কেন্দ্র করে দেশটির পর্যটন খাতকে সম্প্রসারিত করতে চাইছে। এ কারণে গত বছর উমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০ দিন।রমযানে উমরাহর জন্য ৮ লক্ষ নাম নিবন্ধন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ মার্চ ২০২৩, ০৫:০০
আরও খবর
‘বিজেপির ভ্যানিশ কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ নিয়ে খাণ্ডরা থেকে তোপ মমতার
তালিকা ঘিরে বিভ্রান্তি! অর্ধেক বুথে প্রকাশই হয়নি ‘বিচারাধীন’ ভোটারদের নাম
রমজানে টিপু সুলতান মসজিদের বাইরে তেলেভাজার পসরা
রমজানে চাহিদা তুঙ্গে বাকর খানির জাকারিয়া স্ট্রিটে
চলছে রমজান মাস খেজুরের পসরা নিয়ে চাঁদনী মার্কেটে বিক্রেতা
চলছে রমজান মাস খেজুরের পসরা নিয়ে চাঁদনী মার্কেটে বিক্রেতা
রমজানের দুপুরে শোকের ছায়া: পোলবাহী গাড়ি উল্টে প্রাণ হারালেন এক ইমাম
রমজানের দুপুরে শোকের ছায়া: পোলবাহী গাড়ি উল্টে প্রাণ হারালেন এক ইমাম
শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ
শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ
হেমন্ত রাজ্যে মুসলিম সাংসদ রাকিবুল হুসেনের ওপর প্রাণঘাতী হামলা
হেমন্ত রাজ্যে মুসলিম সাংসদ রাকিবুল হুসেনের ওপর প্রাণঘাতী হামলা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ