পুবের কলম ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে যখন রানের ফুলঝুরি ছোটাচ্ছেন বিরাট কোহলি তখন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরে তাঁর প্রাক্তন সতীর্থ দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি’ভিলিয়ার্সকে দেখা গেল বেঙ্গালুরুতে।
জানা দিয়েছে, তাঁকে ২০২৩ সালের আইপিএলে আরসিবি-তেই দেখা যাবে। তবে সেটা খেলোয়াড় নাকি কোচ বা মেন্টর হিসেবে সেটা এখনও পরিষ্কার নয়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২১ সালের আইপিএলে শেষবার ডি’ভিলিয়ার্সকে খেলতে দেখা গিয়েছিল।
তার আগে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।আরও পড়ুন:
বৃহস্পতিবার আরসিবি-র তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন ডি’ভিলিয়ার্স। তাঁকে দেখে জনতা থমকে যায়।
আরও পড়ুন:
বিমানবন্দরের বাইরে এসে তিনি বলেন, ‘আগামী বছরের আইপিএল নিয়ে আরসিবি কর্তাদের সঙ্গে কথা বলতে এসেছি। আগামী বছর আরসিবি-র সঙ্গেই থাকব। তবে এখানে কোন ভূমিকায় আমাকে দেখা যাবে, সেটা এখনও নিশ্চিত নয়। আমি আমার সেকেন্ড হোমকে (বেঙ্গালুরু) মিস করছিলাম। ফের একবার চিন্নাস্বামী স্টেডিয়ামে পা রাখার জন্য মুখিয়ে রয়েছি।’
আরও পড়ুন:
ডি’ভিলিয়ার্স ফের আরসিবির সঙ্গে যুক্ত হতে চলেছেন, এটা জানার পরেই আরসিবি সমর্থকেরা আনন্দে ভেসে যাচ্ছেন।