পুবের কলম, ওয়েবডেস্ক: পেরুতে একটি সোনার খনিতে আগুন লেগে নিহত হয়েছেন ২৭ শ্রমিক। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। শনিবার দেশটির আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ সোনার খনিতে এ আগুন লাগে। কর্মকর্তারা জানান, দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে সেখানে আর কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
ছবি ও ভিডিয়োতে পাহাড়ের পাশ থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। খনিটি পুনরায় ব্যবহারের উপযোগী করতে ৩০ জনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়েছে। মনে করা হচ্ছে, আগুন লাগার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ থেকে ১০০ মিটার নিচে কাজ করছিলেন। আঞ্চলিক গভর্নরের বিবৃতিতে বলা হয়, ওই সোনার খনিটি খুবই প্রত্যন্ত অঞ্চলে। সেখানে পৌঁছাতে সবচেয়ে কাছের পুলিশ স্টেশনের অফিসারদের সড়কপথে সময় লাগে ৯০ মিনিটি। আর সবচেয়ে কাছের শহরে যেতে কয়েক ঘণ্টা লাগে। এই দুরত্ব জরুরি উদ্ধার প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। উল্লেখ্য, পেরু বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। প্রতি বছর দেশটিতে ১০০ টনেরও বেশি সোনা উৎপাদিত হয়। এটি বিশ্বের মোট সরবরাহের প্রায় ৪ শতাংশ।সোনার খনিতে আগুন, মৃত ২৭
ইমামা খাতুন
প্রকাশিত:
৮ মে ২০২৩, ১৪:৫২
আরও খবর
নরেন্দ্রপুরের কালি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় এল নিয়ন্ত্রণে
তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, মৃত্যু ২ জনের, দগ্ধ আরও ৩
হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু হল জওয়ানের
অভিষেকের বক্তব্য শেষ হতেই মঞ্চে আগুন, ব্যাপক চাঞ্চল্য লাভপুরে
বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা