ওয়াশিংটন: ফের বিমান দুর্ঘটনা। এবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ও যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ। এই ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। সবারই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ওয়াশিংটন ডিসির ফায়ার সার্ভিসের প্রধান জন এ ডনেলি বলেছেন, এই মুহূর্তে আমরা বিশ্বাস করি না যে এই দুর্ঘটনায় কেউ বেঁচে আছে। আমরা বিমান থেকে ২৭ জনের এবং হেলিকপ্টার থেকে একজনের লাশ উদ্ধার করেছি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার হেলিকপ্টার এবং উদ্ধারকারী নৌকা পটোম্যাক নদীতে অনুসন্ধান চালাচ্ছে। ওয়াশিংটন ডিসির জরুরি সেবা দল রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন। পটোম্যাক নদীর তীরে হেলিকপ্টারটির কিছু ধ্বংসাবশেষ মিলেছে। আমেরিকার স্থানীয় সময় রাত ৯টার দিকে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এ অবতরণের সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি উড়োযানই পটোম্যাক নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ত্রু-সহ ৬৪ জন আরোহী ছিলেন। পিএসএ এয়ারলাইনসের বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ উড়োজাহাজটি ক্যানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। অন্যদিকে মার্কিন আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারে তিনজন সেনা ছিলেন। সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণের দায়িত্বে ছিল। তবে উড়োজাহাজটিতে থাকা কোনো সেনার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই দুর্ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। জরুরি সেবা কর্মীদের তাদের অবিশ্বাস্য কর্ম দক্ষতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে পোস্টে বলেছেন, ‘দুর্ঘটনার সঙ্গে জড়িত সবার জন্য প্রার্থনা করুন।’ওয়াশিংটনে হেলিকপ্টার-উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬০
আবুল খায়ের
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৫, ১৬:০৭
আরও খবর
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
ইরান ইস্যুতে নেতানিয়াহুকে ট্রাম্পের বার্তা, নতুন করে যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে
হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত, দুই ক্রু সদস্য উদ্ধার
লেবাননে নতুন হামলা না হলে ইসরাইলে আর আক্রমণ নয়, জানাল ইরান
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে ধাক্কা, ৩৯ দেশের অভিবাসীদের নিয়ে নীতি বাতিল করলেন বিচারক
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে ধাক্কা, ৩৯ দেশের অভিবাসীদের নিয়ে নীতি বাতিল করলেন বিচারক
জনপ্রিয়তা বাড়াতেই কি ট্রাম্পের ওপর হামলা? ওয়াশিংটনে গুলিকাণ্ডে তীব্র বিতর্ক
জনপ্রিয়তা বাড়াতেই কি ট্রাম্পের ওপর হামলা? ওয়াশিংটনে গুলিকাণ্ডে তীব্র বিতর্ক
লেবানন-ইসরায়েল সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবানন-ইসরায়েল সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ ঘোষণা ইরানের: ১০ দফা প্রস্তাব মেনে নিল ওয়াশিংটন
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ ঘোষণা ইরানের: ১০ দফা প্রস্তাব মেনে নিল ওয়াশিংটন
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল মোদীর
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল মোদীর
ইরান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ বললেন ট্রাম্প
ইরান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ বললেন ট্রাম্প
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ