পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম আফ্রিকার সেনেগালের একটি বেসরকারি হাসপাতালে মর্মান্তিক ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১১ সদ্যোজাতের। বুধবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে আসে দমকল বিভাগ ও উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন:
বৃহস্পতিবার দেশের প্রেসিডেন্ট মেকি সেলি জানিয়েছেন, সরকারি একটি হাসপাতালের 'নবজাতক বিভাগে' অগ্নিকাণ্ডে ১১ সদ্যোজাতের মৃত্যুসংবাদ আমি জানতে পেরেছি।
যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।'আরও পড়ুন:
দেশটির একজন রাজনীতিবিদ জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় তিভাউন শহরের মামে আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শর্টসার্কিট আগুনের সূত্রপাত উল্লেখ করে তিনি জানান, আগুন দ্রুত হাতপাতালে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
শহরের মেয়র ডেম্বা ডিওপ জানিয়েছে, তিনটি সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালটি নতুন উদ্বোধন হয়েছিল।
আরও পড়ুন:
গত এপ্রিলের শেষের দিকে উত্তরের শহর লিঙ্গুরেতে একই ঘটনা ঘটে। একটি হাসপাতালে আগুন লেগে এবং চারটি নবজাতক শিশুর মৃত্যু হয়। সিজারিয়ান সেকশনের সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলার আতঙ্কে মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনা সেনেগালের বেহাল স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা তুলে ধরে।
আরও পড়ুন: