পুবের কলম, ওয়েবডেস্ক: বিট্রেনে কুপিয়ে খুন করা হল ভারতীয় পড়ুয়াকে। উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে গিয়েছিলেন ওই ভারতীয় যুবক। হরিয়ানার বাসিন্দা ওই যুবককে বিট্রেনে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের নাম বিজয়কুমার শেওরান (৩০)। তাঁর দেহ দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন পরিবার।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ব্রিটেন থেকে তাঁর দেহ ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন পরিবার। ভাইয়ের দেহ ফেরাতে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছেন বিজয়কুমারের দাদা রবি কুমার। তিনি বলেন, শেষকৃত্যের জন্য বিজয়ের দেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জটিল। তাঁদের একার পক্ষে এই আইনি জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব নয়। সেই কারণে বিদেশ মন্ত্রককের সাহায্য চেয়েছি। একইসঙ্গে ছাত্রের দেহ ফেরাতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কে আর্জি জানিয়েছেন চরখি দাদরির বিধায়ক সুনীল সৎপাল সঙ্গোয়ান।