পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি এবং অনেকের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রাজ্যে প্রচণ্ড গরম নিয়ে চিন্তিত রাজ্য সরকার। ঘটনার পর থেকেই শিশুদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এর পরেই স্কুলের গরমের ছুটির দিন বাড়ানো সিদ্ধান্তের পথে হাঁটল রাজ্য সরকার।
আরও পড়ুন:
কয়েকদিন ধরেই গরম সেই সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে।
বর্ষারও দেখা নেই। এই অবস্থায় রাজ্য সরকারের নির্দেশে ফের বাড়ানো গরমের ছুটির দিন। আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটির দিন বাড়ানো হয়েছে। রাজ্যের গরমের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি স্কুলগুলিতে এই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। বেসরকারি স্কুলগুলিও যাতে এই নির্দেশিকা মানে সেই অনুরোধ জানানো হবে।আরও পড়ুন:

উল্লেখ্য, আগামী ১৫ জনু পর্যন্ত গরমের ছুটির নির্ধারিত ছিল। এর পরে রাজ্য সরকারের নির্দেশে বাড়ানো হল ছুটির দিন। ফলে সরকারি স্কুলগুলিতে ১২ দিন বাড়ানো হল ছুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন বলে সূত্রের খবর। এর পরে গরমের ছুটির দিন ১৫ জুন থেকে বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত করা হল।
আরও পড়ুন: