আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ শারীরিক সমস্যার জন্য গত শুক্রবার এড়িয়ে গিয়েছিলেন সিবিআইয়ের জেরা। বৃহস্পতিবার বেলা বারোটায় নিজাম প্যালেসে যাবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। বেলা বারোটার।মধ্যে তাঁকে হাজির হতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে।
আরও পড়ুন:
তবে এ বার গরু পাচার নয়, রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’-র ঘটনায় তাঁর ভূমিকা জানতে অনুব্রতকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বুধবার রাতেই কলকাতা এসে পৌঁছেছেন অনুব্রত। এর পাশাপাশি এসএসকেএমে চেকআপের ডেটও আছে তাঁর।আরও পড়ুন:
উল্লেখ্য পরবর্তী হিংসার মামলায় গত ২৪ মে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চান অনুব্রত। ওই আবেদনের ন'দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রতকে তলব করেছে সিবিআই। সম্প্রতি গরুপাচার মামলাতেও নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা এড়ান অনুব্রত।
আরও পড়ুন: