পুবের কলম, ওয়েবডেস্ক: আইনজীবীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবস্থার কথা ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সোমবার এই ঘোষণা করেন তিনি। আদালতের পাঁচটি কক্ষে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবস্থা সক্রিয় হওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে এই ব্যবস্থা কেমন কাজ করছে সেই ব্যাপারে সকলের মতামত চেয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।
আরও পড়ুন:
শীর্ষ আদালতের ডিজিটাইজেশনের দিকে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, 'ওয়াই-ফাই ব্যবস্থা চালু হওয়ার ফলে এমন নয় যে আমরা বইয়ের উপর নির্ভর করব না।
তবে ১ থেকে ৫টি আদালত কক্ষকে ওয়াইফাই-সক্রিয় করা হয়েছে। বার রুমগুলিতেও ওয়াইফাই-সক্রিয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বিচারের শুরুতে সকলের উদ্দেশে বলেন, সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা, সেই ব্যাপারে আমাকে মতামত দেবেন।আরও পড়ুন:
উল্লেখ্য, ছয় সপ্তাহের গ্রীষ্মকালীন ছুটির পর সোমবার আবার খোলে শীর্ষ আদালত। আদালতে আসা আইনজীবী, মামলাকারী এবং সংবাদমাধ্যমের কর্মীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই সুবিধা উপলব্ধ করা হয়েছে।
আরও পড়ুন:
এই পদক্ষেপটি ই-উদ্যোগের অংশ হিসাবে নেওয়া হয়েছিল এবং "SCI WiFi" এ লগ ইন করে সুবিধাটি নেওয়া যেতে পারে। ব্যবহারকারীকে তার মোবাইল নম্বর লিখতে হবে, একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাবে তারা। প্রমাণ করার জন্য এটি (ওটিপি) ব্যবহার করতে হবে বলে, সুপ্রিম কোর্টের একজন শীর্ষকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন:
আপাতত এই সুবিধাটি প্রধান বিচারপতির আদালত, কোর্ট নং ২ থেকে ৫-এর কক্ষে পাওয়া যাবে। যার মধ্যে করিডোর এবং করিডোরের সামনের অংশ, ক্যান্টিনের সামনে সাংবাদিকদের বসার কক্ষ ১ ও ২-তে পাওয়া যাবে। ৩ জুলাই থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে।