হিথরো বিমানবন্দরে আগুনের কারণ
আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক: হিথরো বিমানবন্দরে ভয়াবহ আগুনের কারণে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফর পিছিয়ে যাচ্ছে। আগে ঠিক ছিল শনিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে তাতে শনিবার নয়, সোমবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি। সেই বিষয়টিও আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে জানানো হয়নি। তবে এই সফরসূচির পরিবর্তনের জন্য লন্ডনে তার যে কর্মসূচি তাতে কোন পরিবর্তন হচ্ছে কিনা তাই এখনই জানানো হয়নি। শনিবার ৯টা ১০ মিনিটের বিমান ধরার কথা ছিল মমতার (Mamata Banerjee)।
দুবাই হয়ে তার রাতে ৮টা নাগাদ তাঁদের হিথরো বিমানবন্দের পৌঁছানোর কথা ছিল। কিন্তু, হিথরো বিমানবন্দরে বড়সড় অগ্নিকাণ্ডের জেরে সেখানে বিমান ওঠানামার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত প্রশাসনের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শনিবার মুখ্যমন্ত্রীর সফরসূচি যে বাতিল হয়েছে তা নিশ্চিত করা হয়েছে।আরও পড়ুন:
আরও পড়ুন: নারকেলডাঙার বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন
আরও পড়ুন:
প্রসঙ্গত, লন্ডন সফরে যাওয়ার আগে বৃহস্পতিবার নবান্ন সাংবাদিক সম্মেলন করে দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এক্ষেত্রে সচিব তথা আধিকারিকদের একটা টাস্কফোর্স তৈরি করে দিয়েছিলেন তিনি।
একই সঙ্গে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী কে নিয়েও তৈরি করেছিলেন অপর একটি টাস্ক ফোর্স। এরই মাঝে হিথরো এয়ারপোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা বিষয়টি শেষ মুহূর্তে ধাক্কা খেয়েছে। এই অবস্থায় পরিবর্তিত সূচি কি হবে তা এখনই বলা প্রশাসনের তরফ থেকেও সম্ভব হচ্ছে না। প্রশাসনের তরফ থেকে পরিবর্তিত সিডিউল তৈরির চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে হয়তো অক্সফোর্ডে বত্তৃ«তা দেওয়ার যে নিমন্ত্রণে মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন সেই তারিখটি অপরিবর্তিত থাকতে পারে। অন্যান্য যে নিমন্ত্রণ গুলি ছিল সেগুলিতে ফের বদল করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগে ঘোষিত যে সূচি ছিল তা এরকম, লন্ডনে ২৪ ফেব্রয়ারি এম্বাসির প্রোগ্রামে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।২৫ ফেব্রয়ারি বিজিবিএস এর অনুষ্ঠান ছিল। ২৬ ফেব্রয়ারি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মিট । ২৭ ফেব্রয়ারি অক্সফোর্ডে প্রোগ্রাম ছিল। আর ২৮ ফেব্রয়ারি লন্ডন থেকে দেশে ফেরার বিমান ধরার কথা ছিল মুখ্যমন্ত্রী। যতদূর জানা যাচ্ছে ২৭ ফেব্রয়ারির সূচি হয়তো অপরিবর্তিত থাকতে পারে। বাকিগুলো পরিবর্তিত হতে পারে বা কাটছাঁট হওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই সফলসূচি কি হচ্ছে তা জানার জন্য আরো অপেক্ষা করতে হবে আমাদের।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=tOF6wMFRzQg