পুবের কলম,ওয়েবডেস্ক: ঢাকায় (Pakistani foreign minister) পাক বিদেশমন্ত্রী ইসহাক দার (Ishaq Dar)। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। একইসঙ্গে বিদেশমন্ত্রীর পদও সামলাচ্ছেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফর বলে জানা গেছে।

১৩ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী (Ishaq Dar) বাংলাদেশে সফরে এসেছেন।  বলা বাহুল্য, গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে উভয়দেশের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্যহারে উন্নতি দেখা যাচ্ছে।