পুবের কলম,ওয়েবডেস্ক : ৬ বছর আগে জেলা পরিষদের ভোটে প্রার্থী হওয়ার সময় জাল মার্কশিট এবং জাল সার্টিফিকেট পেশ করেছিলেন রাজস্থান (Rajasthan) বিজেপির বিধায়ক হরলাল সিং (Harlal Singh)। তা চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন এক ব্যক্তি। এখন দলে পদোন্নতি পেয়ে হরলাল বিধায়ক হয়ে গিয়েছেন। কিন্তু পুরনো মামলা জোঁকের মতো লেপ্টে রয়েছে হরলালের সঙ্গে। রাজস্থানের (Rajasthan) বর্তমান সরকারের অ্যাডভোকেট জেনারেল এই মামলা প্রত্যাহার করতে হাইকোর্টে আবেদন করায় দুই বিচারপতির বেঞ্চ সে আবেদন খারিজ করে দিয়েছে।
আরও পড়ুন:
বিচারপতি ইন্দ্রজিৎ সিং এবং বিচারপতি ভুবন গোয়েল বলেছেন, উনি বিধায়ক হয়ে গিয়েছেন বলেই এই মামলা তুলে নেওয়া যায় না। এটা কোনও যুক্তি হতে পারে না। তিনি দশম শ্রেণি উত্তীর্ণ বলে মনোনয়ন পত্রে উল্লেখ করে জাল মার্কশিট ও সার্টিফিকেট পেশ করেছিলেন। মিথ্যে হলফনামা দিয়ে জেলা পরিষদে তিনি নির্বাচিত হন, সরকারি পদ অলংকৃত করেন এবং সরকারি অর্থ খরচ করার অধিকারী ছিলেন।
আরও পড়ুন:
এটা মারাত্মক অপরাধ।
ওই সময়ে তিনি সরকারি অর্থের অপচয় করেন নি, একথা কেউ নিশ্চিত করে বলতে পারবেন? এর আগে দায়রা আদালত হরলালের অপরাধ গ্রাহ্য করে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করেছিল। হরলাল সেই চার্জের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে ২০২৩ সালে পরাস্ত হন। অ্যাডভোকেট জেনারেল যে মামলা প্রত্যাহার করতে বলছেন তার পক্ষে তিনি কোনও যুক্তি দেখাতে পারেননি। অ্যাডভোকেট জেনারেল দাবি করেছেন, হরলালের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়।