পুবের কলম ওয়েব ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের আনাম্বারা রাজ্যে নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
দুর্ঘটনার সময় ওই নৌকায় কমপক্ষে ৮০ জন আরোহী ছিল। আনাম্বারা রাজ্যের ওগবারু এলাকায় শুক্রবার ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
দুর্ঘটনার খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তিনি এই দুর্ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।তিনি দেশের নৌ-পরিবহণ ব্যবস্থার নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এবং নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় সবকিছু করতে বলেছেন। নৌকাটি ওগবাকুবা এলাকার উদ্দেশে যাত্রা করেছিল।
বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন; ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমু বলেন; প্রতিকূল আবহাওয়ার কারে নৌকাটি ডুবে যায়। তিনি বলেন; পানির উচ্চতা বেশি থাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।আরও পড়ুন:
চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামম্বারা-সহ ২৯টিই বন্যার সাক্ষী হয়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়েছে। বিপাকে ফেলেছে অন্তত ৫ লক্ষ মানুষকে।