আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস উপলক্ষে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে বাংলার ট্যাবলোর থিম ছিল নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী’। কিন্তু সেই ট্যাবলো বাদ দেওয়ায় এবার টুইটে কেন্দ্র কে বিঁধলেন বাবুল সুপ্রিয়
টুইটে বাবুল লেখেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো কে বাদ দেওয়া অত্যন্ত নিন্দনীয় ঘটনা। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্র সস্তার রাজনীতি করছে বলেই বাবুলের অভিমত। পুরো বিষয়টির তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
উল্লেখ্য স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হতে চলেছে এবছর। সেই বিষয়টি মাথায় রেখে এবছর প্রজাতন্ত্র দিবস উদযাপনে বিশেষ পরিকল্পনা কেন্দ্রের। এ বছর কেন্দ্র আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের থিম ‘আজাদি কা অমৃত মহোৎসব’। এবার থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি থেকেই শুরু হবে সাধারণতন্ত্র দিবস উদযাপন।
আরও পড়ুন: