বিশেষ প্রতিবেদন: যুদ্ধ হচ্ছে, মানুষ মরছে, আর তাতেই লাভ হচ্ছে আমেরিকার। চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন অস্ত্র বিক্রি বেড়েছে ব্যাপক হারে। ইউরোপীয় দেশগুলো আমেরিকা থেকে ২৩ হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে চলেছে। সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’-এর তথ্যমতে- ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউরোপের বেশিরভাগ দেশ তাদের চাহিদার ৫০ ভাগের বেশি অস্ত্র আমেরিকা থেকে কিনেছে।
এরমধ্যে নরওয়ে তার মোট অস্ত্রের ৮৩ ভাগ আমেরিকা থেকে কিনেছে, ব্রিটেন ৭৭ ভাগ, ইতালি ৭২ ভাগ এবং নেদারল্যান্ড কিনেছে ৯৫ ভাগ। আগের পাঁচ বছরের তুলনায় ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে ইউরোপের দেশগুলো আমেরিকা থেকে শতকরা ১৯ ভাগ বেশি অস্ত্র কিনেছে। সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্ম-এর বিদেশনীতি বিষয়ক পরিচালক ইয়ান বন্ড বলেন, ‘শীতল যুদ্ধ অবসানের পর এটি নিশ্চিতভাবে প্রতিরক্ষা খাতে ইউরোপের অনেক বেশি ব্যয় বৃদ্ধির ঘটনা।’ ইউক্রেন যুদ্ধ শুরুর আগের ইইউ দেশগুলো আমেরিকা থেকে অস্ত্র কেনা বাড়িয়েছে এবং তারা নতুন করে ২৩ হাজার কোটি কোটি ডলারের অস্ত্র কিনবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে শুধু জার্মানি একাই তার সামরিক সরঞ্জাম আধুনিকায়নের জন্য আমেরিকা থেকে ১০ হাজার কোটি ডলারের অস্ত্র কিনবে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যে ২০ হাজার ১০০ কোটি ডলারের মোট অস্ত্র বিক্রি হয়েছে তার শতকরা ৩৯ ভাগ আমেরিকা একাই বিক্রি করেছে। অস্ত্র বিক্রি খাতে বিশ্বের সব দেশের চেয়ে এগিয়ে আমেরিকা। তবে ইউরোপে অস্ত্র বিক্রির ক্ষেত্রে আমেরিকা সব খাতে এগিয়ে নেই। ইউরোপের দেশগুলো ট্যাঙ্কের জন্য জার্মানির উপর বেশি নির্ভর করে, গোলাবারুদের জন্য ফ্রান্স এবং সাবমেরিনের জন্য জার্মানি, ফ্রান্স অথবা ব্রিটেনের ওপর নির্ভর করে। ইউরোপের দেশগুলো আমেরিকা থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে।ইউরোপে মার্কিন অস্ত্র বিক্রি বহুগুণ বেড়েছে
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২২, ১৩:৫৩
আরও খবর
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী
হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর
হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির তীব্র নিন্দা ইউরোপীয়
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির তীব্র নিন্দা ইউরোপীয়
‘আগে গুলি চলবে, পরে প্রশ্ন', আমেরিকাকে কড়া বার্তা ডেনমার্কের
‘আগে গুলি চলবে, পরে প্রশ্ন', আমেরিকাকে কড়া বার্তা ডেনমার্কের
গাজার ২০ লাখ মানুষকে সরানোর নীলনকশা, ‘গ্রেট’ নিয়ে আলোচনা আমেরিকা - ইসরাইলের
গাজার ২০ লাখ মানুষকে সরানোর নীলনকশা, ‘গ্রেট’ নিয়ে আলোচনা আমেরিকা - ইসরাইলের
ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের
ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ