পুবের কলম প্রতিবেদক: কলকাতার পুজোর এখন বিশ্বের কাজে পরিচিত। ইউনেস্কোর হেরিটেজ হিসাবে তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। সেই পুজো দেখতে বহু মানুষ শহরে ভিড় করেন। তাদের সুবিধার জন্যে বিশেষ পুজো পরিক্রমার ব্যবস্থা করবে সরকার।
আরও পড়ুন:
ইউনেস্কো, ব্রিটিশ কাউন্সিল এবং পরিবহণ দফতরের উদ্যোগে বিশেষ বাসে শহরের নামকরা কতগুলো পুজো ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে মহালয়ার দুদিন আগে থেকেই।
আরও পড়ুন:
পরিবহন দফতর সূত্রে খবর, এর জন্য ইতিমধ্যেই ২৪টি পুজোমণ্ডপ চিহ্নিত করা হয়েছে।
পরিবহণ ভবন, বিভিন্ন বাস ডিপো এবং ডাব্লবিটিসি-র ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে। ৯৮৩০১৭৭০০০ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও হবে। এবারই প্রথম ট্রামে করে ঠাকুর দেখানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।আরও পড়ুন:
শুক্রবার পরিবহণ দফতরের বিশেষ পুজো পরিক্রমার প্যাকেজের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
আরও পড়ুন:
এ নিয়ে মন্ত্রী জানান, এবারই প্রথম এসি ট্রামে করে ঠাকুর দেখানো হবে। উত্তর ও দক্ষিণ কলকাতার পুজোকে জুড়বে ট্রাম।
এসপ্ল্যানেড থেকে উত্তরে শ্যামবাজার আর দক্ষিণে গড়িয়াহাট পর্যন্ত ট্রামে চড়ে ঠাকুর দেখা যাবে। তাছাড়াও থাকছে বনেদি বাড়ির পুজো, বিলাসবহুল বাসে চড়ে শহরের পুজো, শহর থেকে দূরে গ্রাম বাংলার পুজো দেখার প্যাকেজও। একইসঙ্গে শহরতলি থেকে কলকাতা বাসে চড়ে পুজো দেখা, জলপথে উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ পুজো দর্শন, কামারপুকুর, জয়রামবাটিতে পুজো দেখানো হবে বলেও জানান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।আরও পড়ুন:
জানা গিয়েছে, মানুষজন দুর্গা দর্শনে নেমে পড়েন রাস্তায়, তাই শহরের বুকে রাত্রিকালীন সরকারি বাস পরিষেবাও চালু করে দেওয়া হবে। বিভিন্ন বড় রেলস্টেশনকে কেন্দ্র করে তা চলবে।
আরও পড়ুন:
এছাড়াও সাধারণ মানুষ যাতে বড় বড় মার্কেটগুলিতে পুজোর শপিং করতে যেতে পারেন, তাই ছুটির দিনগুলিতে হাওড়া, শিয়ালদহ, কলকাতা, সাঁতরাগাছি স্টেশন থেকে বাস ছাড়া হবে।
অন্যদিকে শহরের বনেদি বাড়ির পুজো দর্শনে থাকছে এসি ভলভো বাস। সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন সকাল সাড়ে আটটায় এসপ্ল্যানেড থেকে এই বাস ছাড়বে। এর জন্য মাথাপিছু ভাড়া রাখা হয়েছে ১৯০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন্য তা হবে ১৩০০ টাকা। ট্রামে চড়ে ঠাকুর দেখার চার্জ ৬০০ টাকা, জলপথে উত্তরের পুজো দেখতে খরচ ৭৫০ টাকা। সপ্তমী, অষ্টমী, নবমীতে ভেসেল ছাড়বে। আর সপ্তমী ও নবমীতে বিলাসবহুল বাসে করে কলকাতার বিখ্যাত পুজো দেখতে খরচ হবে ১৮০০ টাকা। এই বাস এসপ্ল্যানেড থেকে ছাড়বে।