দেবশ্রী মজুমদার, বীরভূম: "এস এন আই ডি" বা  উপ জাতীয় টীকাকরণের দিন শুরু হচ্ছে  বীরভূমের রামপুরহাট স্বাস্থ্য জেলায়। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত "ও পি ভি" বা ওরাল পালস ভ‍্যাকশিন ড্রপ  দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে। শূন‍্য থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের  এই ড্রপস দেওয়া হবে। জানা গেছে, পনেরোশো উননব্বই জন স্বাস্থ্য কর্মী নিয়ে টিম গঠন করা হয়েছে এই কাজের জন‍্য। নটি মোবাইল টিম ঘুরবে।

সি এম ও এইচ, ডেপুটি সি এম ও এইচ এক এবং দুই এবং বিভিন্ন  আধিকারিক,  চারজন পেডিয়াট্রিক থাকবেন। মোট তেতাল্লিশটি ট্রানজিট পয়েন্টে থাকবে এর আওতাভুক্ত।

মোট তিন লক্ষ একচল্লিশ হাজার আটানব্বইটি হাউস কভার হবে।রামপুরহাটে মোট জনসংখ্যা ষোলো লক্ষ আটত্রিশ হাজার  চারশো তেতাল্লিশ জন। সমস্তটাই পরিদর্শনের কভারেজের আওতাভুক্ত থাকবে।

শনিবার মহড়া হয়ে গেল। এস ডিও,   বিডিও, বি এম ও  এইচ এডিএম হেল্থ সকলে মিলে ভিডিও কনফারেন্স হয়। সুপারভাইজার থেকে সমস্ত আশাকর্মীরা মিলে মোট এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো দশজনকে এই পোলিও ড্রপস দেওয়া হবে রামপুরহাট স্বাস্থ্য জেলায়। রামপুরহাট মুখ‍্য স্বাস্থ্য  আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন,  এস এন আই ডির আওতায় রবিবার থেকে শুক্রবার পর্যন্ত "ও পি ভি" বা ওরাল পালস ভ‍্যাকশিন ড্রপ দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে। মোট এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো দশজনকে এই পোলিও ড্রপস দেওয়া হবে।