পুবের কলম ওয়েব ডেস্কঃ শিশুকে গাড়িতে রেখে বাবা-মা দূরে চলে গেলে দিতে হবে মোটা জরিমানা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে করা হয়েছে এই নিয়ম। এমনটাই জানিয়েছেন আবুধাবি পুলিশ ট্রাফিক ডিরেক্টরেটের পরিচালক ক্যাপ্টেন হামাদ আল-ইসাই।
আরও পড়ুন:
সম্প্রতি দেশটির গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরশাহীতে শিশুকে গাড়িতে রেখে বাবা-মা বাইরে চলে গেলে তাদের ১,৩৬১ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
আরও পড়ুন:
প্রশাসন বলছে, দেশটিতে গ্রীষ্মের মাসগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সময়ে দেশে ৪৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। এতে শিশুদের প্রাণহানির সম্ভাবনা তৈরি হয়। পুলিশ কর্মকর্তা আল-ইসাই বলেন, শিশুদের অযত্নে ছেড়ে যাওয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ। সরকারের আইন এ বিষয়ে কঠোর।
এজন্য জেল ও জরিমানা করা হতে পারে।আরও পড়ুন:
এমনকি সম্প্রতি এই আইনের আওতায় অনেককে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আল-ইসাই বলেন, কিছুদিন আগেই এক বাবা তার শিশু সন্তানকে গাড়িতে রেখে বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। যতক্ষণে তিনি বুঝতে পারেন, গাড়িটিতে এসি চলছে না ততক্ষণে ওই শিশুটি মারা যায়। এই কারণেই নয়া আইন।