পূবের কলম ওয়েবডেস্কঃ অনেকগুলি মেরুতে ভাগ হওয়া থেকে বিশ্বকে আটকানো যাবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, বিশ্বে একটি বা একাধিক দেশের প্রভাব বিস্তারের ঘটনা ‘ভয়াবহ’। সেন্ট পিটার্সবার্গের এক ফোরামে যোগ দিয়ে পুতিন বলেন, ‘রাশিয়া এই প্রক্রিয়াকে সমর্থন করে এবং এ বিষয়ে রাশিয়ার অবস্থান গণতান্ত্রিক।
আরও পড়ুন:
একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের মাধ্যমেই বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
’ আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের বহুমুখী ব্যবস্থা তৈরি হচ্ছে। এটি অপরিবর্তনীয় প্রক্রিয়া। এটি আমাদের চোখের সামনেই ঘটছে।’ তবে বর্তমানের সমস্যা এবং চ্যালেঞ্জগুলির মোকাবিলায় আইনের অক্ষমতার ধারণার সাথে দ্বিমত পোষণ করেন পুতিন।আরও পড়ুন:
বলেন, ‘আইনের ভুলের জন্য সংকট ঘটে না। একক ক্ষমতায় আইন পরিবর্তন করতে গেলে এটি হয়। ন্যায়, বিবেক, সাম্য এবং মানবতার বিরুদ্ধে গেলেই সংকট দেখা দেয়। এগুলি শুধু আইনি মতাদর্শ নয়, এগুলি আমাদের সভ্যতার বৈচিত্র্যকে প্রতিফলিত করে।’ পুতিনের মতে, কিছু কিছু দেশ বিশ্বমঞ্চে তাদের আধিপত্য হারাতে তৈরি নয় এবং এভাবে তারা একমুখী ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়।