পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে তিনদিনের সফরে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থেকেই ফের মোদিকে নিশানা করে বিজেপি সরকার তোপ দাগলেন মমতা। এদিন মমতা বলেন, দলিতদের ওপরে কিভাবে অত্যাচার চালানো হচ্ছে। যা আমি মুখে আনতে পারছি না। মণিপুরে জাতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে।
আপনাদের মসনদে বসার কোনও অধিকার নেই। কুইট ইন্ডিয়া। মোদিকে নিশানা করে মমতা বলেন, ভোটের আগেই যত প্রতিশ্রুতি। ভোট মিটে গেলেই সব শেষ। ।আরও পড়ুন:
ভোট এলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ বেড়ে যায়। ভোটের আগে বলেছিল অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেবে, দিয়েছে? যা বলবেন তা করে দেখান। মুখ্যমন্ত্রী এদিন বলেন, মানুষ ভালোবাসা চায়। ঝাড়গ্রাম এক সময়ে অশান্ত ছিল, আজ জঙ্গলমহল ভালো আছে।
আরও পড়ুন:
মমতা আরও একবার বলেন, বাংলার মানুষের ওপর অত্যাচার চালানো হচ্ছে। ১০০দিনের টাকা, গরিব মানুষের টাকা আটকে রাখা হচ্ছে। এদিন ঝাড়গ্রাম থেকে রাজ্যপালকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী এদিন বলেন, উনি কালো চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন। বলছেন, মুখ্যমন্ত্রী যা করছেন, আমিও তাই করব। তাহলে আগে একটা দল করুন, বিজেপি টিকিটে ভোটে জিতে আসুন। আলিয়া বিশ্ববিদ্যালয়ে একজন আইপিএস অফিসারকে ভিসি করা হয়েছে, আর ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার, ভিসি কেউ নেই।