পুবের কলম, ওয়েবডেস্ক:  কর্ণাটকের হজ এবং ওয়াকফ প্রতিমন্ত্রী শশিকলা আন্নাসাহেব জোলে বলেছেন,  কুরআন এবং মাদ্রাসার পাঠ ভারতীয় সংবিধানের বিরুদ্ধে নয়। কর্ণাটক বিধান পরিষদে রবি কুমারের করা প্রশ্নের লিখিত  জবাবে মন্ত্রী  শশীকলা এই কথা বলেছেন। কর্ণাটক সরকারের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ বোর্ড গঠনের প্রেক্ষাপটে বিবৃতিটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

রাজ্যের সব মাদ্রাসার তথ্য পেতে কমিশনারের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষামন্ত্রী বি.সি. নাগেশ ১৫ দিনের মধ্যে রাজ্যের মাদ্রাসা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

কর্ণাটকে সঙ্ঘ পরিবারের কিছু সদস্য মাদ্রাসা শিক্ষা নিয়ে  ক্ষোভে ফেটে পড়ে। মাদ্রাসায় সন্ত্রাস ও মৌলবাদ শেখানো হয় বলে ব্যাপক হৈচৈ করে তারা।