পুবের কলম, ওয়েবডেস্ক: গতকালকের পর ফের অপসারিত করা আর একজন ওসিকে। আগামী ৭মে মঙ্গলবার সারা দেশের পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই চারটি লোকসভা কেন্দ্র হল উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ।
ভোটের ঠিক মুখেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রানিতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।আরও পড়ুন:
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন কোনও পদে বদলি করতে হবে। তাঁর শূন্য পদ পূরণের জন্য বিকল্প নামও চেয়ে পাঠিয়েছে কমিশন। প্রসঙ্গত, শুক্রবারই দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ডহারবার এবং কলকাতার আনন্দপুর থানার ওসিকে সরানোর নির্দেশিকা জারি করেছিল কমিশন।