ইনামুল হক, বসিরহাটঃ দুই পাখি পাচারকারির কাছ থেকে বিরল প্রজাতির পাখি উদ্ধার হয়েছে। বসিরহাট মহকুমার লেবুতলার ভবানীপুর গ্রামের ঘটনা। বুধবার বাংলাদেশ থেকে কলকাতায় পাচার করার সময় হাতেনাতে গ্রেফতার দুই পাচারকারি সম্পর্কে বাবা ও ছেলে। বাবা শ্যামল অধিকারী, ছেলে সুব্রত অধিকারী। বনদফতর সূত্রে জানা গেছে বাংলাদেশ থেকে কলকাতায় পাচার করছিল এই পাখিটি। সেসময় হাড়োয়া থানার লেবুতলার ভবানীপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বনদফতরের কর্মীরা তাদের আটক করে।
তাদের সঙ্গে থাকা আর একজন পালিয়ে যায় এবং এদের কাছ থেকে এই পাখিটি উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। বনদফতর সূত্রে জানা গেছে পাখিটির নাম হল হর্নবিল। এটা খুব সুন্দর দেখতে হয়, এই প্রজাতির পাখি দেখা যায় বেশিরভাগ চিনে। নানা ধরনের হয়। এছাড়া এশিয়া আফ্রিকা ও মালয়েশিয়াতে এই প্রজাতির বিভিন্ন রঙের পাখি দেখা যায়। এর ওজন ১ থেকে ৪ কেজি হয় সর্বোচ্চ। ২ ফুট থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হয়। ভারতের এই প্রজাতির পাখি হিমালয় ও পশ্চিম ভারতে দেখা যায়। ভারতের এই পাখির নাম ধনেশ। বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের পাচারের সঙ্গে যুক্ত। পাখি ছাড়াও উদ্ধার হয়েছে একটি বাইক। এর সঙ্গে আন্তর্জাতিক পাখি পাচারের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে বনদফতর। বাবা ও ছেলেকে আটক করতে গেলে বনদফতরের কর্মীদের ওপর দুই পাচারকারী আক্রমণ করে। বনদফতরের কয়েকজন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বুধবার বসিরহাট মহাকুমা আদালতে পাঠানো হয় আন্তর্জাতিক দুই পাখি পাচারকারীকে।বিরল প্রজাতির পাখি উদ্ধার, গ্রেফতার বাবা-ছেলে
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৮ জুলাই ২০২১, ০৮:১১
আরও খবর
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে বাংলার দ্বিতীয় ডেস্টিনেশন সুন্দরবন
বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে বাংলার দ্বিতীয় ডেস্টিনেশন সুন্দরবন
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা
রাজস্থানে দুর্ঘটনায় প্রাণ গেল মালদার তিন যুবকের, ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে সরব এলাকাবাসী
রাজস্থানে দুর্ঘটনায় প্রাণ গেল মালদার তিন যুবকের, ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে সরব এলাকাবাসী
লালগোলা পুলিশের বড় সাফল্য, সাত বাংলাদেশিকে গ্রেফতার
লালগোলা পুলিশের বড় সাফল্য, সাত বাংলাদেশিকে গ্রেফতার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র