পুবের কলম ওয়েবডেস্ক: চিনের সিচুয়ান প্রদেশে এখন থেকে অবিবাহিতরাও সন্তান নিতে পারবেন। ৮ কোটি মানুষের প্রদেশটিতে আগে অবিবাহিতরা সন্তান গ্রহণ করতে পারত না। সন্তান গ্রহণ করলেও তার জন্য রাষ্ট্রীয় কোনও সুবিধা পেত না তারা। সম্প্রতি দেশটিতে জন্মহার কমতে থাকায় সরকার আগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সিচুয়ানের হেলথ কমিশন এক ঘোষণায় জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে অবিবাহিতরা তাদের সন্তানের তথ্য লিপিবদ্ধ করতে পারবেন প্রাদেশিক বিভাগে।
কেবল অবিবাহিতদের সন্তান গ্রহণের বিষয়টিতেই ছাড় দেয়নি সরকার, একই সঙ্গে বিবাহিত-অবিবাহিত সবাইকে একাধিক সন্তান গ্রহণেরও সুযোগ দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে সিচুয়ান প্রদেশের সরকার জানায়, মূলত মানুষের মধ্যে সন্তান গ্রহণ, সন্তান লালন এবং সরকারি দফতরে জন্মনিবন্ধন তথ্য পূরণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ব্যবস্থা চলবে আগামী পাঁচ বছর। চিনের জাতীয় প্রজনন নীতিমালা অবিবাহিতদের সন্তান গ্রহণের ক্ষেত্রে সরাসরি কোনও নিষেধাজ্ঞা দেয় না। তবে বিয়ের প্রমাণ না থাকলে নবজাতকের পিতা-মাতা স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন ছুটিতে মায়ের বেতন এবং চাকরি সুরক্ষাসহ বিনামূল্যে পরিষেবাগুলো থেকে বঞ্চিত হন। এদিকে, চিনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য বলছে, বিগত ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে দেশে। ২০২২ সালে দেশটির জনসংখ্যা অন্তত ৮ লক্ষ ৫০ হাজার কমেছে। চিনে কয়েক বছরব্যাপী মহাদুর্ভিক্ষের শেষ বছর অর্থাৎ ১৯৬১ সালে শেষবারের মতো জনসংখ্যা কমেছিল। এরপর ৬১ বছর পেরিয়ে ২০২২ সালে এসে দেশটির জনসংখ্যা প্রায় ৮ লক্ষ ৫০ হাজার কমল। গবেষকদের অনুমান, এ ধারা অব্যাহত থাকলে শীঘ্রই ভারত চিনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হবে। চিনের বর্তমান জনসংখ্যা ১৪১ কোটির কিছুটা বেশি এবং ভারতের জনসংখ্যাও ১৪১ কোটির বেশি। তবে কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হিসেবে ভারতের জনসংখ্যা এরইমধ্যে চিনকে ছাপিয়ে গেছে।অবিবাহিতদের সন্তান নেওয়ার অনুমতি চিনে
ইমামা খাতুন
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৩, ১৪:৫৮
আরও খবর
তেলঙ্গানায় নৃশংস হত্যাকাণ্ড: স্ত্রী-সন্তান ও পকসো মামলার অভিযোগকারিণী-সহ একই রাতে ৬ জনকে খুন
শাহাদাত বরণ দিবসে নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে অপপ্রচারের সরব হলেন মানুষ
‘জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরাও’, ভোটের আগে ইঙ্গিত তারেক রহমানের
শিশুদের ‘অ্যালমন্ট-কিড সিরাপ’ ব্যবহার বন্ধ করল তেলেঙ্গানা সরকার
বিশ্বজুড়ে সন্তান জন্মানোর হার হু-হু করে কমছে, কারণটা কী?
বিশ্বজুড়ে সন্তান জন্মানোর হার হু-হু করে কমছে, কারণটা কী?
মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর
মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর
'উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান'? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর
'উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান'? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর