পুবের কলম,ওয়েবডেস্ক: সাম্প্রদায়িক রাজনীতির আবর্তেই থমকে রয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড। এবার মুসলিম দোকানদারদের বাড়ি ভাড়া না দেওয়ার জন্য প্রচারাভিযানের অভিযোগ উঠল স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন ধারচুলায় ব্যাপার সংঘের বিরুদ্ধে। শুধু তাই নয়, গত ৪০ দিনে ৯১ টি দোকানের রেজিস্ট্রেশন বাতিল করেছে সংশ্লিষ্ট সংগঠন। তার মধ্যে ৮৫ জন দোকানদার মুসলিম বলেই খবর । অভিযোগ,সংগঠনের একাংশ বাড়ি বাড়ি গিয়ে মুসলিমদের বাড়ি ও দোকান ভাড়া না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে।
এছাড়াও মুসলিম ব্যবাসায়ীদের বিরুদ্ধে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখায় তারা। যাকে কেন্দ্র করে ফের একবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে সে রাজ্যে।আরও পড়ুন:
জেলা শাসক রিমা যোশী এই ঘটনার নিন্দা জানিয়ে জানান, এই ধরণের ঘটনা পুরোপুরি সমাজবিরোধী। হিন্দুত্ববাদী সংগঠন ধারচুলায় ব্যাপার সংঘ যেটা শুরু করেছে তাতে উভয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। রাজ্যে অশান্তি বাড়বে।
এই ধরণের ঘটনা আমরা সমর্থন করিনা। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জারি তদন্ত। শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে। কোন বেআইনী কার্যকলাপকে আমরা প্রশয় দেব না।উল্লেখ্য, কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনদিন যাবৎ দোকান বন্ধ রেখেছে মুসলিম ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন তাঁরা বলেই খবর।
আরও পড়ুন:
বিজেপি নেতামন্ত্রীদের মুসলিম বিরোধী কার্যকলাপ এই নতুন কিছু নয়। অতীতেও মুসলিমদের বিরুদ্ধে একাধিকবার উত্তেজক মন্তব্য ও কর্মকাণ্ডের সাক্ষী থেকেছে দেশ। সম্প্রতি গুজরাতের হস্টেলে নামাযরত বিদেশী পড়ুয়াদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের বেপরোয়া আক্রমণের সাক্ষী থেকেছে দেশ।