পুবের কলম প্রতিবেদক: রাজ্য পুলিশের একাধিক পদে ফের রদবদল করা হল। শনিবার রাজ্যের স্বরাষ্ট্র এবং হিল দফতরের পুলিশ সার্ভিস সেলের পক্ষ থেকে রাজ্যের মোট ঊনচল্লিশজন পুলিশ কর্তাকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়।
আরও পড়ুন:
এদিন পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার কর্মরত আইপিএস এবং রাজ্য পুলিশের আধিকারিকদের বদলি সহ নয়া দায়িত্বভার গ্রহণের কথা বলা হয়েছে।
আরও পড়ুন:
রাজ্য পুলিশের এই রদবদলের জন্য ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বাক্ষর করেছেন বলেও জানা গিয়েছে।
রাজ্যপালের স্বাক্ষর করা রাজ্য পুলিশের রদবদলের বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের সচিবকেও জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ আগেই রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মোট ১৯৫ জন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল। রাজ্য পুলিশের ওই বদলির তিন সপ্তাহের মধ্যের ফের রাজ্যের ৩৯ জন আইপিএস এবং রাজ্য পুলিশ আধিকারিকদের রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়।
আরও পড়ুন:
রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পাহাড় বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেলের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনু্যায়ী জানা গিয়েছে, রাজ্যের ট্রাফিক এবং সড়ক নিরাপত্তা বিভাগের এডিজি এবং আইজিপি সুপ্রতীম সরকারকে দক্ষিণ বঙ্গের এডিজি এবং আইজিপি পদে যোগদান করতে বলা হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে বদলি করে রাজ্য নিরাপত্তার ডিআইজি পদে যোগদান করতে বলা হয়েছে। অন্যদিকে বারাসত রেঞ্জের ডিআইজি পদে যোগ দিচ্ছেন মালদা রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। যুগ্ম পুলিশ কমিশনার(এসটাব্লিসমেন্ট) মিরাজ খালিদকে কলকাতা হেড কোয়াটারের যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, স্বাভাবিক রুটিন মাফিকই রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল হয়ে থাকে। লোক সভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী চলতি ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে রাজ্য পুলিশের আধিকারিকদের রুটিন বদলির কথা বলা হয়েছে।
আরও পড়ুন: