আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে রাষ্ট্রীয় জনতা দলে ১৩তম সভাপতি পদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। সোমবার সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এদিন পাটনায় আরজেডির হেডকোয়ার্টারে মনোনয়ন পত্র জমা দেন লালুজি। সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে তেজস্বী যাদব এবং স্ত্রী রাবড়ি দেবী।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 'লালু যাদব জিন্দাবাদ' স্লোগান দেন কর্মীরা। পার্টি অফিসে উৎসবের পরিবেশ তৈরি হয়।আরও পড়ুন:
এদিন তেজস্বী যাদব বলেন, লালু প্রসাদ দলের ১২ তম প্রেসিডেন্ট ছিলেন এবার ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। তিনি এই কাজ কয়েক দশক ধরে দায়িত্বের সঙ্গে পালন করে চলেছেন।
তাঁর মনোনয়ন জমা দেওয়া দলের জন্য খুবই আনন্দের বিষয়। তাঁর নেতৃত্বে দল আরও এগিয়ে যাবে।আরও পড়ুন:
আরজেডির প্রেসিডেন্ট পদ নির্বাচনে লালু প্রসাদ যাদব ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি বলে খবর। লালুজিই দলের সভাপতি পদে পুনর্নির্বাচিত হবেন বলে মনে করা হচ্ছে। আগামী ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে দলের সভাপতির নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
গত সপ্তাহে পাটনায় দলের রাজ্যস্তরের বৈঠক হয়। আসন্ন বিধানসভা ভোটে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তেজস্বীকে সামনে রেখে এগোনোর কথা বলেন।
আরও পড়ুন:
আরজেডির মুখপাত্র চিত্তরঞ্জন গগণ জানিয়েছেন, দলের সভাপতি পদে লালু প্রসাদের নাম যথা সময়ে ঘোষণা করা হবে। ১৯৯৭ সালে জনতা দল ভেঙে লালুজির হাত ধরে তৈরি হয়েছিল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। সেই সময় থেকে তিনিই এই দলের মুখ ও চালিকাশক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।