পুবের কলম প্রতিবেদকঃ বর্ষবরণের রাতে বেপরোয়া গতির ফলে দুর্ঘটনার সাক্ষী থাকল কলকতা শহর।জানা গিয়েছে, রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কসবা এলাকায়। এদিন বেপরোয়া ভাবে চলার সময় একটি বাইক এবং বিলাসবহুল গাড়ির সংঘর্ষ হয়। দূর্ঘটনায় গুরুতর আহত হন দুই ব্যক্তি।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে কসবা থানা এলাকায় একটি বাইক ও একটি বিলাসবহুল গাড়ি সিগন্যাল ভেঙে বেপরোয়া ভাবে চলার ফলেই দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, দূর্ঘটনায় আহত যুবক এবং যুবতীর মাথায় আঘাত লেগেছে।
আরও পড়ুন:
পুলিশের প্রাথমিক অনুমান, সিগন্যাল ভেঙে বেপরোয়া গতিতে যাওয়ার ফলেই ওই দূর্ঘটনা ঘটে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে। এমনিতেই বর্ষবরণের রাতে শহরজুড়ে বেপরোয়া গাড়ির চালকদের আটকাতে রাস্তায় পুলিশ তৎপর ছিল। শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে বার বার আবেদন জানানো হয়েছিল।আরও পড়ুন:
এমনকী হেলমেটবিহীন বাইক আরোহীদের পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটকাতে শহরের বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালানো হয়েছে। ব্রেথ অ্যানালাইজার মেশিনের ব্যাবহার করাও হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে।