উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : গঙ্গাসাগরের বর্জ্য প্লাস্টিকে এ বার তৈরি হবে রাস্তা।এই ধরনের রাস্তার ক্ষেত্রে বিটুমিন এবং প্লাস্টিকের বর্জ্য মিশিয়ে কাজ করা হয়। অর্থাৎ পাকা রাস্তার উপরের স্তরে পিচের সঙ্গে প্লাস্টিক টুকরো মিশিয়ে প্রলেপ দেওয়া হয়।বর্জ্য প্লাস্টিক দিয়ে পরিবেশ বান্ধব রাস্তা এর আগেও তৈরি হয়েছে রাজ্যে। তবে দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম বার এমন রাস্তা হতে চলেছে। ক্যানিং-২ ব্লকের পলতা তালতলা এলাকায় ৪.৮৫ কিলোমিটার লম্বা এই রাস্তা নির্মাণের কাজ শুরু হল শনিবার থেকে।
এই বর্জ্যের তালিকায় থাকবে গঙ্গাসাগর মেলা শেষে জড়ো করা নানা বর্জ্য প্লাস্টিক সামগ্রীও। ক্যানিং পূর্ব ব্লকের তাম্বুলদহ-২ গ্রামপঞ্চায়েত এলাকায় এই রাস্তা তৈরি হবে। প্রায় ৮০ লক্ষ টাকা খরচ হবে এই রাস্তা তৈরিতে।এই ধরনের রাস্তার ক্ষেত্রে বিটুমিন এবং প্লাস্টিকের বর্জ্য মিশিয়ে কাজ করা হয়। অর্থাৎ পাকা রাস্তার উপরের স্তরে পিচের সঙ্গে প্লাস্টিক টুকরো মিশিয়ে প্রলেপ দেওয়া হয়। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে সমস্ত পঞ্চায়েতেই শুরু হয়েছে কঠিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা। তারই একটা অংশ হিসাবে বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে এই রাস্তা তৈরি করা হচ্ছে। বর্জ্য প্লাস্টিক ব্যবহারে তা অনেক টেকসই হয় বলেও দাবি প্রশাসনের। পিচ যে হেতু জল পেলেই নষ্ট হয়ে যায়, সে সেক্ষেত্রে পিচের সঙ্গে প্লাস্টিক মেশানো থাকায় তা নষ্ট হয় না।গঙ্গাসাগর মেলা শেষ প্রচুর প্লাস্টিকের বোতল-সহ অন্যান্য প্লাস্টিকের সামগ্রী জড়ো হয়। দূষণ রুখতে মেলা প্রাঙ্গণ থেকে সেগুলি সংগ্রহ করে সাগর ব্লক প্রশাসন। সেই সংগৃহীত প্লাস্টিক সামগ্রী নানা পদ্ধতির মধ্য দিয়ে এ বার রাস্তা তৈরির কাজে ব্যবহার করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।এ ব্যাপারে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, সাগর থেকে যে প্লাস্টিক আসে তা শ্রেডিং করে বিটুমিনের সঙ্গে মেশানো হবে। প্রায় ২ টন মশলা এসেছে। স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়াররা এ নিয়ে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন। কতটা বিটুমিনে কতটা প্লাস্টিকের বর্জ্য মেশানো যাবে, কোন পদ্ধতিতে তা মেশানো হবে, সবটা তাঁরা দেখছেন।এ জেলার প্রথম কাজই শুরু হচ্ছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ব্লক থেকে। খুশি তিনিও। বিধায়ক বলেন,নষ্ট হওয়া প্লাস্টিকের সঙ্গে বিটুমিন মিশিয়ে রাস্তা তৈরি হচ্ছে এবং তা শুরু হচ্ছে আমার ব্লক থেকে। গোটা জেলাতেই এ ভাবে উন্নয়নের কাজ হবে এবার থেকে।আরও খবর
পাথরপ্রতিমায় লোকালয়ে পুকুরে আবার কুমির
কৃষকদের বিকাশে গঙ্গাসাগরে কৃষি অভিযান
আজ ঈদ-উল-আযহা, নজরদারি ও বিশেষ বার্তা পুলিশ-প্রশাসনের
১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ