০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুরু রাংনিককে অভিষেকেই জয় উপহার রোনাল্ডোদের

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রিমিয়ার লিগে ম্যান ইউ’র ধারাবাহিক ব্যর্থতার জন্য সম্প্রতি কোচ সোশ্যায়ারকে ছেঁটে ফেলেছে ক্লাব কর্তূপক্ষ। এরপর কোচের পদে আনা হয়েছে রালফ রাংনিককে। নতুন কোচের অধীনে জয় দিয়ে শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শেষ ম্যাচে ফ্রেডের দারুণ নৈপুণ্যে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে স্বস্তির জয় পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে ম্যান ইউ। এ ম্যাচে আক্রমণাত্মক শুরু করলেও গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না ইউনাইটেড। আগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে জোড়া গোলের পথে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০ গোলের কীর্তি গড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দশম মিনিটে দূরের পোস্টে ক্রস বাড়ান। বলের নাগাল পাননি ব্রুনো ফার্নান্ডেজ।

২৮তম মিনিটে ভালো একটি সুযোগ পান রোনাল্ডো। বক্সে ফাঁকায় বল পেলেও ঠিকমতো নিয়ন্ত্রণে নিয়ে গোলের লক্ষ্যে শট নিতে পারেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রথমার্ধে দুটি ভালো সুযোগ পায় সফরকারীরা। তাদের দুটি প্রচেষ্টাই সহজে ঠেকান ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া। ৭৭ মিনিটে জয় সূচক গোলটি করেন ফ্রেড। ম্যাসন গ্রিনউডের পাসে বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এতে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠেছে ইউনাইটেড। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি। ৩৪ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে। ১ পয়েন্ট কম নিয়ে চেলসি তিনে আছে।

আরও পড়ুন: ৯৫০ গোলের মাইলস্টোন ছুঁয়ে ইতিহাস রোনাল্ডোর

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো
ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুরু রাংনিককে অভিষেকেই জয় উপহার রোনাল্ডোদের

আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার