সিডনি, ১৩ এপ্রিল: রাশিয়ার পর অস্ট্রেলিয়ার সিডনি শপিং মলে বন্দুকবাজের হামলা। এক বন্দুকবাজের গুলিতে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় ব্যাপক চ্যাঞ্চলের সৃষ্টি হলে ব্যস্ত শপিং মল সহ আশপাশের এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। যদিও বন্দুকবাজকে খতম করেছে অস্ট্রেলিয়া পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খরব অনুযায়ী, হামলার ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।আরও পড়ুন:
স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শহরের পূর্ব শহরতলিতে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারাও শূন্যে গুলির শব্দ শুনতে পেয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছায় শপিং মলে।
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি জংশনে ছুরিকাঘাত ও গোলাগুলির ঘটনায় বহু মানুষ নিহত হয়েছেন। এক মা ও তার শিশুকেও ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে।আরও পড়ুন:
Possibly a terror attack in Sydney, Australia.
— Professor CR (@TheProfessorCR) April 13, 2024
Several people killed.
A guy had a gun in Westfield.
Different reports comeing in on whether it’s a stabbing or shooting attack.
People can be seen running inside the shopping mall in Bondi where the attack took place. #Australia pic.twitter.com/TiOIWmtPYF
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ হামলার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, "বন্ডি জংশনে হামলার ঘটনা সম্পর্কে এএফপি আমাকে ব্রিফ করেছে। দুঃখজনকভাবে, বহু হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের জন্য আমার হৃদয় কাঁদছে। চিকিৎসক ও পুলিশ কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।"